July 31, 2026, 10:59 am
শিরোনাম:
মুরাদনগরে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক সম্রাট গ্রেফতার মুরাদনগর, বাঙ্গরায় মাদক সম্রাট রিগ্যান ভূঁইয়া কথিত রক্ষিতাসহ গ্রেফতার প্রধানমন্ত্রী হওয়ার পর ঢাকার বাইরে তারেক রহমানের প্রথম সফর চূড়ান্ত জামালপুরে বিএনপির ২৫ নেতাকর্মী জামায়াতে ইসলামে যোগদান ‘ভোটার হলে ধানের শীষে ভোট দিতাম’, বিদ্যালয়ে শিশুদের শপথ পড়ালেন ছাত্রদল নেতা মুরাদনগরে মহানবী (সা.) এর স্ত্রী কে কটূক্তির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার, শাস্তির দাবিতে বিক্ষোভ নির্বাচনি প্রচারে খালেদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করা হচ্ছে: নাহিদ ইসলাম হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন ইসিতে বাতিল, টিকে গেলো শাপলা কলি চিকিৎসা নিতে পারছেন না ওবায়দুল কাদের, সংকটাপন্ন অবস্থায় পরিবারের নতুন সিদ্ধান্ত নির্বাচনে প্রতিটি কেন্দ্র নিরাপত্তায় আনসার বাহিনী প্রস্তুত

সড়ক দুর্ঘটনায় নিহতদের মাঝে বিআরটিএর চেক বিতরণ 

Reporter Name

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

জেলায় বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনায় নিহত দের  পরিবারের মাঝে মঞ্জুরিকৃত ২৫ লাখ টাকার চেক বিতরণ ও হস্তান্তর করা হয়েছে। রবিবার   সকাল ১১:০০ঘটিকায়  জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বিআরটিএ’র ট্রাস্টি বোর্ড কর্তৃক এসব চেক বিতরণ করা হয়।  বিআরটিএ’র চাঁপাইনবাবগঞ্জ  সার্কেল এর আয়োজনে এ অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ  এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, বিআরটিএর সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার শাহজামাল হক  , মোটরযান পরিদর্শক বৃন্দ, ও সাংবাদিকবৃন্দ।

জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ  জেলার বিভিন্ন স্থানে পৃথক সময়ে সড়ক দুর্ঘটনায় নিহত  ০৫ জনের পরিবারের মনোনীত সদস্যদের মাঝে এই চেক বিতরণ করা হয়। জেলা প্রশাসক বিআরটিএ, চাঁপাইনবাবগঞ্জ  সার্কেলের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এসময় বিআরটিএ কর্তৃপক্ষ আরও জানায়, দুর্ঘটনা কবলিত হওয়ার ৩০ দিনের মধ্যে উপযুক্ত প্রমানাদিসহ নির্ধারিত ফরমে নিহত কিংবা গুরুতর আহতদের পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলে, তা ট্রাস্টিবোর্ডে যাছাই-বাছাই পূর্বক অর্থ সহযোগীতা মঞ্জুর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা