April 4, 2026, 3:58 am
শিরোনাম:
মুরাদনগর, বাঙ্গরায় মাদক সম্রাট রিগ্যান ভূঁইয়া কথিত রক্ষিতাসহ গ্রেফতার প্রধানমন্ত্রী হওয়ার পর ঢাকার বাইরে তারেক রহমানের প্রথম সফর চূড়ান্ত জামালপুরে বিএনপির ২৫ নেতাকর্মী জামায়াতে ইসলামে যোগদান ‘ভোটার হলে ধানের শীষে ভোট দিতাম’, বিদ্যালয়ে শিশুদের শপথ পড়ালেন ছাত্রদল নেতা মুরাদনগরে মহানবী (সা.) এর স্ত্রী কে কটূক্তির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার, শাস্তির দাবিতে বিক্ষোভ নির্বাচনি প্রচারে খালেদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করা হচ্ছে: নাহিদ ইসলাম হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন ইসিতে বাতিল, টিকে গেলো শাপলা কলি চিকিৎসা নিতে পারছেন না ওবায়দুল কাদের, সংকটাপন্ন অবস্থায় পরিবারের নতুন সিদ্ধান্ত নির্বাচনে প্রতিটি কেন্দ্র নিরাপত্তায় আনসার বাহিনী প্রস্তুত প্রার্থিতা ফিরে পেতে আপিল করেছেন তাসনিম যারা

মুরাদনগরে মহানবী (সা.) এর স্ত্রী কে কটূক্তির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার, শাস্তির দাবিতে বিক্ষোভ

Reporter Name

মহানবী (স:) এবং ওনার সম্মানিতা স্ত্রীদের বিরুদ্ধে অবমাননাকর মিথ্যাচার করায় মুরাদনগর উপজেলার জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) এর যুগ্ন আহবায়ক যাত্রাপুর ইউনিয়নের সৈয়দ শাহীন (৪৭) উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৯ জানুয়ারি) বিকালে উপজেলার যাত্রাপুর ইউনিয়নের যাত্রাপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটককৃত সৈয়দ শাহীন উপজেলার যাত্রাপুর গ্রামের মৃত সৈয়দ আব্দুস সাত্তারের ছেলে।

থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার (১৮ জানুয়ারি) রাতে সৈয়দ শাহীন তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর স্ত্রীদের নিয়ে কটূক্তি করে বিভ্রান্ত মূলক পোস্ট দিলে বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যম ও এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। পরে স্থানীয়রা প্রতিবাদ জানালে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে।

সোমবার (১৯ জানুয়ারি) বিকালে মুরাদনগর থানা পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে তার শাস্তির দাবিতে সোমবার বিকেলে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা।

মুরাদনগর বাসীর দাবি, “এই কুলাংগারের রাজনৈতিক পরিচয় যেন তার বিচারের পথে কোন রকম প্রভাবক না হয় সে ব্যাপারে মুরাদনগর থানার ওসি সহ উপজেলা প্রশাসন মুরাদনগর এর কাছে জোর আবেদন জানিয়েছেন।”

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাসান জামিল খান জানান, ধর্ম নিয়ে কটূক্তি করে বিভ্রান্ত মূলক পোস্ট করায় ওই যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা