June 5, 2026, 11:35 pm
শিরোনাম:
মুরাদনগরে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক সম্রাট গ্রেফতার মুরাদনগর, বাঙ্গরায় মাদক সম্রাট রিগ্যান ভূঁইয়া কথিত রক্ষিতাসহ গ্রেফতার প্রধানমন্ত্রী হওয়ার পর ঢাকার বাইরে তারেক রহমানের প্রথম সফর চূড়ান্ত জামালপুরে বিএনপির ২৫ নেতাকর্মী জামায়াতে ইসলামে যোগদান ‘ভোটার হলে ধানের শীষে ভোট দিতাম’, বিদ্যালয়ে শিশুদের শপথ পড়ালেন ছাত্রদল নেতা মুরাদনগরে মহানবী (সা.) এর স্ত্রী কে কটূক্তির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার, শাস্তির দাবিতে বিক্ষোভ নির্বাচনি প্রচারে খালেদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করা হচ্ছে: নাহিদ ইসলাম হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন ইসিতে বাতিল, টিকে গেলো শাপলা কলি চিকিৎসা নিতে পারছেন না ওবায়দুল কাদের, সংকটাপন্ন অবস্থায় পরিবারের নতুন সিদ্ধান্ত নির্বাচনে প্রতিটি কেন্দ্র নিরাপত্তায় আনসার বাহিনী প্রস্তুত

মুরাদনগরে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক সম্রাট গ্রেফতার

Reporter Name

কুমিল্লার মুরাদনগর উপজেলার শীর্ষ দুই মাদক ব্যবসায়ী রাব্বি ও সাগরকে ৩৬০পিছ ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রীর নগদ দেড় লক্ষাধিক টাকাসহ গ্রেফতার করা হয়েছে।

রবিবার দুপুরে উপজেলা সদরের উত্তরপাড়া এলাকা থেকে তাদের আটক করে মুরাদনগর থানা পুলিশ।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো মুরাদনগর মধ্যপাড়ার তকদির মিয়ার ছেলে রাব্বি(২৫), সাহাপাড়ার হানিফ মিয়ার ছেলে সাগর(২৯)।

জানা যায়, মুরাদনগর উপজেলার মাদকের ডিলার খ্যাত রাব্বি ও সাগর বড় ধরনের মাদকের চালান নিয়ে মুরাদনগর পশু হাসপাতালের পেছনে অবস্থান করছে এমন খবরে মুরাদনগর থানার ওসি আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে তাদের আটক করেন।

এসময় তাদের নিকট থেকে ৩৬০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ১লক্ষ ৫২ হাজার ৮০৭ টাকা উদ্ধার করা হয়েছে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, তাদেরকে আটকের জন্য আমরা কাজ করছিলাম। আজকে হাতেনাতে ধরতে পেরেছি। মুরাদনগরকে মাদকমুক্ত করতে জোরালো অভিযান চলছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা