April 4, 2026, 3:50 am
শিরোনাম:
মুরাদনগর, বাঙ্গরায় মাদক সম্রাট রিগ্যান ভূঁইয়া কথিত রক্ষিতাসহ গ্রেফতার প্রধানমন্ত্রী হওয়ার পর ঢাকার বাইরে তারেক রহমানের প্রথম সফর চূড়ান্ত জামালপুরে বিএনপির ২৫ নেতাকর্মী জামায়াতে ইসলামে যোগদান ‘ভোটার হলে ধানের শীষে ভোট দিতাম’, বিদ্যালয়ে শিশুদের শপথ পড়ালেন ছাত্রদল নেতা মুরাদনগরে মহানবী (সা.) এর স্ত্রী কে কটূক্তির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার, শাস্তির দাবিতে বিক্ষোভ নির্বাচনি প্রচারে খালেদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করা হচ্ছে: নাহিদ ইসলাম হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন ইসিতে বাতিল, টিকে গেলো শাপলা কলি চিকিৎসা নিতে পারছেন না ওবায়দুল কাদের, সংকটাপন্ন অবস্থায় পরিবারের নতুন সিদ্ধান্ত নির্বাচনে প্রতিটি কেন্দ্র নিরাপত্তায় আনসার বাহিনী প্রস্তুত প্রার্থিতা ফিরে পেতে আপিল করেছেন তাসনিম যারা

নির্বাচনি প্রচারে খালেদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করা হচ্ছে: নাহিদ ইসলাম

Reporter Name

বেগম খালেদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করে নির্বাচনি প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার রাতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ অভিযোগ করেন।

নাহিদ ইসলাম বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করে শোক সভার নামে বিভিন্ন রাজনৈতিক প্রচারণা, নির্বাচনি প্রচারণা করা হচ্ছে। কম্বল বিতরণ করা হচ্ছে।

নির্বাচন কমিশন (ইসি) এসব দেখেও না দেখার ভান করছে বলে উল্লেখ করেন নাহিদ। তিনি বলেন, বিএনপি প্রার্থীরা প্রচারণা করছে, যেটা ইলেকশন কমিশন দেখেও না দেখার ভান করছে। আইন শুধু একজনের জন্য হবে, আরেকজনের জন্য ভুলভাবে ব্যাখ্যা করে আইনের ভুল প্রয়োগ হচ্ছে। যেখানে সঠিকভাবে প্রয়োগ করার সুযোগ আছে, কিন্তু ইলেকশন কমিশন সে প্রয়োগ করছে না। এই সামগ্রিক পরিস্থিতি আমাদের ভিতরে উদ্বেগ তৈরি করছে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এ সব বিষয় তুলে ধরা হয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা