April 4, 2026, 3:51 am
শিরোনাম:
মুরাদনগর, বাঙ্গরায় মাদক সম্রাট রিগ্যান ভূঁইয়া কথিত রক্ষিতাসহ গ্রেফতার প্রধানমন্ত্রী হওয়ার পর ঢাকার বাইরে তারেক রহমানের প্রথম সফর চূড়ান্ত জামালপুরে বিএনপির ২৫ নেতাকর্মী জামায়াতে ইসলামে যোগদান ‘ভোটার হলে ধানের শীষে ভোট দিতাম’, বিদ্যালয়ে শিশুদের শপথ পড়ালেন ছাত্রদল নেতা মুরাদনগরে মহানবী (সা.) এর স্ত্রী কে কটূক্তির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার, শাস্তির দাবিতে বিক্ষোভ নির্বাচনি প্রচারে খালেদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করা হচ্ছে: নাহিদ ইসলাম হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন ইসিতে বাতিল, টিকে গেলো শাপলা কলি চিকিৎসা নিতে পারছেন না ওবায়দুল কাদের, সংকটাপন্ন অবস্থায় পরিবারের নতুন সিদ্ধান্ত নির্বাচনে প্রতিটি কেন্দ্র নিরাপত্তায় আনসার বাহিনী প্রস্তুত প্রার্থিতা ফিরে পেতে আপিল করেছেন তাসনিম যারা

জামালপুরে বিএনপির ২৫ নেতাকর্মী জামায়াতে ইসলামে যোগদান

Reporter Name

জামালপুরের ইসলামপুর উপজেলায় রাজনৈতিক অঙ্গনে নতুন দিকনির্দেশনা সৃষ্টি করেছে বিএনপির ২৫ নেতাকর্মীর জামায়াতে ইসলামে যোগদান। উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি সুজাউদ্দিন সাদা বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় চরপুটিমারী ইউনিয়নের সাজালের চর বাজারে অনুষ্ঠিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামের সদস্যপদ গ্রহণ করেন।

সুজাউদ্দিন সাদার সঙ্গে আরও ২৪ জন নেতাকর্মী জামায়াতে ইসলামে যোগ দেন। উপজেলা জামায়াতে ইসলামীর আমীর রাশেদুজ্জামান তাদের হাতে আনুষ্ঠানিকভাবে সদস্যপদ তুলে দেন।

যোগদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চরপুটিমারী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মো. আবুল কালাম আজাদ, উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবু মুসা, চরপুটিমারী ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি নাজমুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চরপুটিমারী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মাসুদ রানা।

যোগদানকালে সুজাউদ্দিন সাদা বলেন, “ইসলামী আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং দেশ গঠনের বৃহত্তর লক্ষ্য সামনে রেখেই আমি জামায়াতে ইসলামে যোগ দিয়েছি। সংগঠনের নীতি ও আদর্শ বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখতে সর্বদা চেষ্টা করব।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা