April 4, 2026, 3:56 am
শিরোনাম:
মুরাদনগর, বাঙ্গরায় মাদক সম্রাট রিগ্যান ভূঁইয়া কথিত রক্ষিতাসহ গ্রেফতার প্রধানমন্ত্রী হওয়ার পর ঢাকার বাইরে তারেক রহমানের প্রথম সফর চূড়ান্ত জামালপুরে বিএনপির ২৫ নেতাকর্মী জামায়াতে ইসলামে যোগদান ‘ভোটার হলে ধানের শীষে ভোট দিতাম’, বিদ্যালয়ে শিশুদের শপথ পড়ালেন ছাত্রদল নেতা মুরাদনগরে মহানবী (সা.) এর স্ত্রী কে কটূক্তির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার, শাস্তির দাবিতে বিক্ষোভ নির্বাচনি প্রচারে খালেদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করা হচ্ছে: নাহিদ ইসলাম হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন ইসিতে বাতিল, টিকে গেলো শাপলা কলি চিকিৎসা নিতে পারছেন না ওবায়দুল কাদের, সংকটাপন্ন অবস্থায় পরিবারের নতুন সিদ্ধান্ত নির্বাচনে প্রতিটি কেন্দ্র নিরাপত্তায় আনসার বাহিনী প্রস্তুত প্রার্থিতা ফিরে পেতে আপিল করেছেন তাসনিম যারা

মোরেলগঞ্জের সন্ন্যাসীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Reporter Name

মোড়েলগঞ্জ প্রতিনিধ,

বাগেরহাটের মোড়েলগঞ্জে সঞ্জয় কর্মকার ( ৩০ ) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করছে পুলিশ। নিখোঁজের একদিন পর রোববার ( ৬ জুলাই ) বিকেল তিনটার দিকে খাউলিয়া ইউনিয়নের সন্ন্যাসী বাজার সংলগ্ন আফজাল হোসেনের বাড়ির বাগানে একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা।

সঞ্জয় কর্মকার মোড়েলগঞ্জ উপজেলার বানিয়াখালি গ্রামের বাসিন্দা নারায়ণ কর্মকারের ছেলে। তিনি তার বড় ভাই নরেশ কর্মকারের সঙ্গে আফজাল হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন। পরিবারের সূত্রে জানা যায় শনিবার সকাল ১০ টার দিকে তিনি বাসা থেকে বের হন এবং তারপর থেকেই নিখোঁজ ছিলেন।

নরেশ কর্মকার বলেন “মাত্র ৪ মাস আগে সঞ্জয় বিয়ে করেছিলেন। কিন্তূ বিয়ের এক মাসের মাথায় পারিবারিক কলহের কারনে তার স্ত্রী সুম্মিতা রানী বাবার বাড়ি ফিরে যান। এই ঘটনায় সঞ্জয় মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। সেই চাপ থেকেই হয়তো সে আত্মহত্যা করেছেন”।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মোড়লগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মতলুবর রহমান বলেন, ” অপমৃত্যুর (ইউ ডি ) মামলা রুজু করে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পাশাপাশি, ঘটনার কারণ ও পেছনের বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে “।

ঘটনাটি এলাকায় ব্যাপক চঞ্চলের সৃষ্টি করছে। স্থানীয়দের দাবী পারিবারিক বিষন্নতা ও মানসিক চাপ সম্পর্কিত বিষয়গুলো নিয়ে যথাযথ কাউন্সিলিংয়ের সুযোগ ও সচেতনতা তৈরি করা দরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা