কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা মুরাদনগর উপজেলা বাঙ্গরা বাজার থানা ১ নং শ্রীকাইল ইউনিয়ন চন্দনাইল মাধ্যমিক বিদ্যালয়ের সনাতনী ধর্মাবলম্বী নিরীহ অসহায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ভবেশ চন্দ্র দেব নাথ কে জোর পূর্বক অপসারণ করেছেন মুরাদনগরের সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের সন্ত্রাসী বাহিনী । জানা যায় গত ৭ ই জানুয়ারি ২০২৫ সন্ধ্যায় সাবেক এমপি কায়কোবাদের একদল সন্ত্রাসী বাহিনী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ভবেশ চন্দ্র দেবনাথ কে তাঁর নিজ বাড়ী থেকে জোর পূর্বক উঠিয়ে নিয়ে যায় মুরাদনগর ইউএনও অফিসে! এবং ভয়ভীতি দেখিয়ে পদত্যাগ করতে বাদ্য করেন,এবং মুখ খুললে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার হুমকি দিয়ে বাড়ীতে পাঠিয়ে দেন! একই দিনে সাবেক এমপি কায়কোবাদ অনুসারী নতুন একজনকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেন, জানা যায় তাদের নতুন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এর নাম আব্দুল আউয়াল।

উল্লেখ থাকছে যে চন্দনাইল মাধ্যমিক বিদ্যালয়ের একটা মামলা চলমান রয়েছে মহামান্য হাইকোর্টে,হাইকোর্ট রিট পিটিশন নাম্বার ৪১৩৬/২০২৪,মহামান্য হাইকোর্ট বিভাগে গত ০২/০৪/২০২৪ আদেশ অনুযায়ী বোর্ডের স্মারক কমিটি ১৭৬/ কুম:উ:১৪৪৩,তারিখ ২৫/০২/২০২৪ এর কার্যকারিতা ২১/০৫/২০২৫ পর্যন্ত স্থগিত আদেশ দেন মহামান্য হাইকোর্ট। মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলে জানা যায় হাইকোর্টের মামলার বিষয়টি তিনি জানতেন না,মামলার বিষয়টি গোপন রেখে তারা এই কাজটি আমাকে দিয়ে করিয়েছেন,এবং এডহক কমিটি করার ও চেষ্টা করেন,পরে ইউএনও মহোদয় বিষয়টি বিঝতে পেরে এডহক কমিটি বন্ধ করেদেন।এবং সত্য গোপন করার অপরাধে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলেও আশ্বাস দেন।
অনুসন্ধানে বেরিয়ে আসে এই অপকর্মের সাথে জড়িত সাবেক এমপি কায়কোবাদের সন্ত্রাসী বাহিনীর নাম ঠিকানা। অভিযুক্ত সন্ত্রাসীরা হলেন:-
১) মিয়া গোলাম সারোয়ার, পিতা কাঞ্চন মুক্তার ২)সজীব, পিতা আব্দুল হেকিম ৩)কায়েদ এ আজম, পিতা মৃত আবদুর রহমান ৪)তৈয়ব, পিতা হাবিবুর রহমান ৫)মুকুল, পিতা জসিম উদ্দিন (মনা) ৬)নাজমুল, পিতা নাসির উদ্দিন ৭)ফারুক মিয়া, পিতা হামদু মিয়া । সাথে অজ্ঞাত আর ২০-২৫ জন।