April 4, 2026, 3:57 am
শিরোনাম:
মুরাদনগর, বাঙ্গরায় মাদক সম্রাট রিগ্যান ভূঁইয়া কথিত রক্ষিতাসহ গ্রেফতার প্রধানমন্ত্রী হওয়ার পর ঢাকার বাইরে তারেক রহমানের প্রথম সফর চূড়ান্ত জামালপুরে বিএনপির ২৫ নেতাকর্মী জামায়াতে ইসলামে যোগদান ‘ভোটার হলে ধানের শীষে ভোট দিতাম’, বিদ্যালয়ে শিশুদের শপথ পড়ালেন ছাত্রদল নেতা মুরাদনগরে মহানবী (সা.) এর স্ত্রী কে কটূক্তির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার, শাস্তির দাবিতে বিক্ষোভ নির্বাচনি প্রচারে খালেদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করা হচ্ছে: নাহিদ ইসলাম হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন ইসিতে বাতিল, টিকে গেলো শাপলা কলি চিকিৎসা নিতে পারছেন না ওবায়দুল কাদের, সংকটাপন্ন অবস্থায় পরিবারের নতুন সিদ্ধান্ত নির্বাচনে প্রতিটি কেন্দ্র নিরাপত্তায় আনসার বাহিনী প্রস্তুত প্রার্থিতা ফিরে পেতে আপিল করেছেন তাসনিম যারা

মুরাদনগরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার

মিজানুর রহমান, স্টাফ রিপোর্টার

কুমিল্লার মুরাদনগরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৫) ভোর রাতে উপজেলার নিমাইকান্দি এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, মুরাদনগর থানার এসআই (নিরস্ত্র) মোঃ জালাল উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ রাতে নিয়মিত টহল কার্যক্রমে ছিলেন। এসময় থানার ডিউটি অফিসার মোবাইল ফোনে জানান যে, নিমাইকান্দি এলাকায় মাদকবিরোধী অভিযান চালাতে সেনাবাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছেন। পরে সেনাবাহিনীর কর্মকর্তা ও সদস্যদের সহযোগিতায় ওই এলাকায় যৌথ অভিযান শুরু করা হয়।

অভিযান চলাকালে নজরুল ইসলামের তিনতলা বাড়ির তৃতীয় তলায় ভাড়া থাকা অবস্থায় শিল্পী আক্তার (৩৮), স্বামী নজরুল ইসলামকে আটক করা হয়। তার শয়নকক্ষের খাটের তোষকের নিচ থেকে কালো রঙের মোবাইল ব্যাগে রাখা মোট ১৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এর মধ্যে ৯টি প্যাকেটে ২০০টি করে মোট ১৮০০ পিস এবং অপর একটি প্যাকেটে ১৫০ পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন দাঁড়ায় প্রায় ১৯৫ গ্রাম।

পুলিশ আরও জানায়, জব্দ তালিকা প্রস্তুত করে ঘটনাস্থলেই উপস্থিত সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করা হয়। পরে ইয়াবা ও আটক নারীকে থানায় আনা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিল্পী আক্তার স্বীকার করে যে তিনি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিলেন।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “সেনাবাহিনী ও পুলিশের সমন্বিত অভিযানে ইয়াবাসহ এক নারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের অভিযান চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা