April 4, 2026, 3:57 am
শিরোনাম:
মুরাদনগর, বাঙ্গরায় মাদক সম্রাট রিগ্যান ভূঁইয়া কথিত রক্ষিতাসহ গ্রেফতার প্রধানমন্ত্রী হওয়ার পর ঢাকার বাইরে তারেক রহমানের প্রথম সফর চূড়ান্ত জামালপুরে বিএনপির ২৫ নেতাকর্মী জামায়াতে ইসলামে যোগদান ‘ভোটার হলে ধানের শীষে ভোট দিতাম’, বিদ্যালয়ে শিশুদের শপথ পড়ালেন ছাত্রদল নেতা মুরাদনগরে মহানবী (সা.) এর স্ত্রী কে কটূক্তির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার, শাস্তির দাবিতে বিক্ষোভ নির্বাচনি প্রচারে খালেদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করা হচ্ছে: নাহিদ ইসলাম হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন ইসিতে বাতিল, টিকে গেলো শাপলা কলি চিকিৎসা নিতে পারছেন না ওবায়দুল কাদের, সংকটাপন্ন অবস্থায় পরিবারের নতুন সিদ্ধান্ত নির্বাচনে প্রতিটি কেন্দ্র নিরাপত্তায় আনসার বাহিনী প্রস্তুত প্রার্থিতা ফিরে পেতে আপিল করেছেন তাসনিম যারা

চাঁপাইনবাবগঞ্জে ছয় ভারতীয় নাগরিক আটক

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

ভারতের সীমান্তক্ষী বাহিনী (বিএসএফ) নিজে দেশের ছয় নাগরিককে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে। কুড়িগ্রাম সীমান্ত দিয়ে আসা ৬ নাগরিক এখন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের হেফাজতে রয়েছে। তারা দুই মাস ধরে চাঁপাইনবাবগঞ্জ শহরের আলীনগরে অবৈধভাবে বসবাস করছিলেন। ৬ ভারতীয়কে পুলিশ হেফাজতে রাখার বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ। তিনি বলেন, “তাদের নাগরিকত্বের বিষয়টি যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।”

জানা গেছে, দিল্লিতে ইটভাটায় কাজ করা নারী শিশুসহ ছয়জনকে ‘বাংলাদেশি’ হিসেবে দেখিয়ে ২৬ জুন কুড়িগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠায় বিএসএফ। পরে তারা চাঁপাইনবাবগঞ্জ এসে অবৈধভাবে বসবাস করছিলেন। এরআগে ২৪ জুন ভারতীয় পুলিশ তাদের কে গ্রেপ্তার করে কুড়িগ্রাম জেলার সীমান্ত দিয়ে পুশইন করে। তারা পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বাসিন্দা এবং তারা ভারতের নাগরিক।

ভারতীয় ৬ নাগরিক হলেন- ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মুরারই থানার বাসিন্দা মো. মন্নু শেখের ছেলে মো. দানেশ (২৮), মো. ভোদু শেখের মেয়ে সোনালী বেগম (২৬), সেরাজুল শেখের মেয়ে সুইটি বিবি (৩৩), আজিজুল দেওয়ানের ছেলে কুরবান দেওয়ান (১৬), ইমাম দেওয়ান (০৬), মো. দানেশের মো. সাব্বির (৮)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা