April 4, 2026, 3:57 am
শিরোনাম:
মুরাদনগর, বাঙ্গরায় মাদক সম্রাট রিগ্যান ভূঁইয়া কথিত রক্ষিতাসহ গ্রেফতার প্রধানমন্ত্রী হওয়ার পর ঢাকার বাইরে তারেক রহমানের প্রথম সফর চূড়ান্ত জামালপুরে বিএনপির ২৫ নেতাকর্মী জামায়াতে ইসলামে যোগদান ‘ভোটার হলে ধানের শীষে ভোট দিতাম’, বিদ্যালয়ে শিশুদের শপথ পড়ালেন ছাত্রদল নেতা মুরাদনগরে মহানবী (সা.) এর স্ত্রী কে কটূক্তির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার, শাস্তির দাবিতে বিক্ষোভ নির্বাচনি প্রচারে খালেদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করা হচ্ছে: নাহিদ ইসলাম হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন ইসিতে বাতিল, টিকে গেলো শাপলা কলি চিকিৎসা নিতে পারছেন না ওবায়দুল কাদের, সংকটাপন্ন অবস্থায় পরিবারের নতুন সিদ্ধান্ত নির্বাচনে প্রতিটি কেন্দ্র নিরাপত্তায় আনসার বাহিনী প্রস্তুত প্রার্থিতা ফিরে পেতে আপিল করেছেন তাসনিম যারা

পাঁচবিবিতে ইউপি সদস্যকে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

আল আমিন, জয়পুরহাট প্রতিনিধি

আল আমিন, জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়ন পরিষদের পাঁচবার নির্বাচিত সদস্য আতাউল ইসলামকে লাঞ্ছিত ও মারধরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে উপজেলার চৌমুহনী বাজার মোড়ে স্থানীয় এলাকাবাসীর আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন—লাঞ্ছিত ইউপি সদস্য আতাউল ইসলাম, স্থানীয় বাসিন্দা মাসুদ রানা ও নাঈমুর রহমান, ইউপি সদস্যপুত্র ইঞ্জিনিয়ার আবু সুফিয়ান, গৃহবধূ আনজুয়ারা এবং তাসলিমা বেগম।

বক্তারা ইউপি সদস্যকে মারধরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধন শেষে শত শত নারী-পুরুষের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে চৌমুহনী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

উল্লেখ্য, গত ৭ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় চৌমুহনী বাজারের বাবুর চায়ের দোকানে অবস্থানকালে স্থানীয় বাবলি গং অতর্কিতভাবে আতাউল ইসলাম মেম্বারকে মারধর ও লাঞ্ছিত করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা