July 31, 2026, 11:01 am
শিরোনাম:
মুরাদনগরে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক সম্রাট গ্রেফতার মুরাদনগর, বাঙ্গরায় মাদক সম্রাট রিগ্যান ভূঁইয়া কথিত রক্ষিতাসহ গ্রেফতার প্রধানমন্ত্রী হওয়ার পর ঢাকার বাইরে তারেক রহমানের প্রথম সফর চূড়ান্ত জামালপুরে বিএনপির ২৫ নেতাকর্মী জামায়াতে ইসলামে যোগদান ‘ভোটার হলে ধানের শীষে ভোট দিতাম’, বিদ্যালয়ে শিশুদের শপথ পড়ালেন ছাত্রদল নেতা মুরাদনগরে মহানবী (সা.) এর স্ত্রী কে কটূক্তির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার, শাস্তির দাবিতে বিক্ষোভ নির্বাচনি প্রচারে খালেদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করা হচ্ছে: নাহিদ ইসলাম হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন ইসিতে বাতিল, টিকে গেলো শাপলা কলি চিকিৎসা নিতে পারছেন না ওবায়দুল কাদের, সংকটাপন্ন অবস্থায় পরিবারের নতুন সিদ্ধান্ত নির্বাচনে প্রতিটি কেন্দ্র নিরাপত্তায় আনসার বাহিনী প্রস্তুত

পাবনায় চাঁদাবাজ ফেসবুক ব্লগার এসএম আদনানের বিরুদ্ধে সাংবাদিক ও জনসাধারণের মানববন্ধন

Reporter Name

পাবনা জেলা প্রতিনিধি

 

পাবনায় দৈনিক পাবনার চেতনা পেজ এর এ্যাডমিন, ফেসবুক ব্লগার চাঁদাবাজ এসএম আদনান ওরফে আদনান সোহানের বিরুদ্ধে সাংবাদিক ও জনসাধারণের মানববন্ধন অনুষ্ঠিত হয় ৩০ জানুয়ারি (বৃহস্পতিবার) বেলা ১২:০০ ঘটিকায়।পাবনা শহরের প্রেসক্লাব সম্মুখ থেকে ঘোড়াস্ট্যান্ড সাংস্কৃতিক চত্বর পর্যন্ত মানববন্ধন ও প্রতিবাদ জানানো হয় কথিত সাংবাদিক আদনানের বিরুদ্ধে।

বেশ কয়েক বছর এই মুখোশধারী বিভিন্ন পরিচয়ে বিভিন্ন মহলে ঘাপটি মেরে তাদের সাথে মিশে নিজের সুবিধা আদায় করে। ছবি ও ভিডিও এডিট করে ফেসবুকে ছেড়ে ব্লাকমেইল করে অর্থ আদায় করে। এমনকি টাকা দিয়েও রেহাই পায়না অনেকে। এমনকি এই ফেসবুক সাংবাদিক টাকায় ভাড়াখাটে বিভিন্নজনকে বিপদে ফেলার জন্য।এই মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় সহসভাপতি ও পাবনা জেলা সভাপতি, দৈনিক খবর বাংলার সম্পাদক ডাঃ আলহাজ্ব মোঃ আব্দুস সালাম, পাবনা জেলা সংবাদপত্র মালিক গ্রুপের সভাপতি ও দৈনিক বিপ্লবী সময়ের সম্পাদক সোহেল রানা বিপ্লব, দৈনিক বাংলার খবর পত্রিকার ষ্টাফ রিপোর্টার আব্দুল্লাহ আল মোমিন, দৈনিক সরেজমিন পত্রিকার পাবনা জেলা প্রতিনিধি রোকন বিশ্বাস, সাংবাদিক রিদয় হোসেন,সাংবাদিক শাওন, নাংবাদিক মানিক ও পাবনার আলো পত্রিকার স্টাফ রিপোর্টার সিয়ামসহ জেলা ও উপজেলা শাখার সাংবাদিক এবং স্থানীয় সাধারণ মানুষ।

সাংবাদিক তমাল তরুর সঞ্চালনায় বক্তারা বলেন এই আদনান ছোট মানুষ, পিতৃহারা বলে অনেকে তাকে শাসন করেনি, আবার কেউবা ব্যক্তিস্বার্থে তাকে ব্যবহার করেছে, পেছন থেকে সাহস জুগিয়েছে, কখনওবা সে নিজেই বিভিন্ন গ্রুপে মিশে তাদের প্রশ্রয়ে ক্ষমতা খাটিয়ে মানুষকে হয়রানি করে। বিভিন্ন সাংবাদিক, রাজনীতিবিদ ও ব্যবসায়ীরা তার নির্যাতনে অতিষ্ঠ হয়ে পরেছে। এক সময় জামায়াত শিবিরের সাথে মিশে থাকা এই ছেলে বিগত সরকারের সময় ছাত্রলীগ ও যুবলীগের সাথে ঘনিষ্ঠভাবে মিশে সবাইকে হুমকি দিতো, এমনকি প্রশাসনের লোকজনকেও হয়রানি করতো। বর্তমানে এই সন্ত্রাসী চাঁদাবাজ পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের সহপ্রচার সম্পাদক পূ বাগিয়ে নিয়ে নতুন করে ক্ষমতা খাটাচ্ছে। অনন্তবাজার, টার্মিনাল এলাকার বিএনপির একাংশের প্রশ্রয়ে আর কিছু সাংবাদিক নেতার আশ্রয়ে ধরাছোয়ার বাহিরে এই আদনান গ্যাং। তার একটি অনলাইন কিশোরগ্যাং আছে যারা আদনানের নির্দেশে ফেসবুকে যে কারও বিরুদ্ধে বাজে বাজে কমেন্ট, পোস্ট করে এবং হুমকিও দেয়। কিছুদিন তাকে রাষ্ট্রপতির ছেলের চামচামিও করতে দেখা যায়।
চাঁদা না পেয়ে গত ২৮ শে জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যা ৬:৩০ ঘটিকায় এস এম আদনান উদ্দিন, পিতা: মৃত আজিম উদ্দিন, মোঃ সাফকাত আহমেদ অভি, পিতা: সেলিম আহমেদ, মোঃ সেলিম আহমেদ, পিত: মৃত সুলতান আহমেদ, মোঃ তোফাজ্জল হোসেন, পিতা: তমিজ উদ্দিন, সর্বসাং-মহিষের ডিপু, শিবরামপুর, পাবনা সদর থানা গণ এর নেতৃত্বে আরো অজ্ঞাতনামা ৩০-৪০ জন দৈনিক পাবনা আলো পত্রিকা অফিসে প্রবেশ করে ধারালো অস্ত্র, চাপাতি, চাকু, লোহার রড, জিআই পাইপ ও অন্যান্য দেশিও অস্ত্র-শস্ত্রে সজ্জিত হইয়া শালগাড়ীয়া ঢাকা রোডে অবস্থিত পাবনার আলো পত্রিকা অফিস ব্যপক ভাংচুর করে। এতে দৈনিক পাবনা আলো স্টাফ রিপোর্টার সাংবাদিক সিয়ামকে ব্যপক মারধর করে। চেয়ার, টেবিল, আসবাবপত্র কাচের ওয়াল, সংবাদপত্র কাজের ব্যবহৃত মোটরসাইকেল ভাংচুর করে এবং টিভি, ফ্রিজ, ডেক্সটপ কম্পিউটার, ল্যাপটপ, সিসি ক্যামেরা, সিসি ক্যামেরার ডিভিআর, প্রিন্টার ও অন্যান্য জিনিসপত্র স্ত্রাসীরা নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ২০,০০,০০০/- টাকা।
এতেই তারা ক্ষ্যান্ত না হয়ে হোটেল ড্রিম প্যালেসেও হামলা চালায় ও নগদ ৫ লাখ টাকার চাঁদা দাবি করে এবং পাবনার আলো পত্রিকা অফিস থেকে নগদ ২ লক্ষ টাকা চাঁদা দাবি করে, অন্যথায় হত্যার হুমকি দেয়। আমরা এর তীব্র নিন্দা ও সুষ্ঠ বিচার চাই।
এ বিষয়ে সদর থানায় লিখিত অভিযোগ দেয়া হয় এবং জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় পুর্নাঙ্গ তদন্ত শুরু করেছে। দ্রুত আসামীদেরকে গ্রেফতার করা হবে বলে জানায়।

সাংবাদিক সিয়াম ও অন্যান্য কর্মচারিদের আর্ত চিৎকারে ১। মোঃ শুভ, পিতা ওমেদ আলী, সাং- জুমাইখিরী, থানা: আটঘরিয়া, ২। মোঃ বাচ্চু মিয়া, পিতা: মোঃ আহেদ আলী, সাং- নন্দনপুর, থানা: আতাইকুলা ৩। মোঃ মনির হোসেন, পিতা: আহেদ আলী সাং- পয়দা, থানা: আটঘরিয়া সর্বজেলা পাবনাগণ আগাইয়া আসিলে সন্ত্রীরা ভয়ভীতি হুমকি প্রর্দশন করিয়া দূরত পালিয়ে যায়। এই বিষয় থানাকে অবগত করলে পাবনা সদর থানা পুলিশ ঘটনা স্থল পরির্দশন করে।

ভুক্তভোগী অনেকেই জানান বেশকিছু বেনামী ফেসবুক আইডি খুলে, কিছু ছবি ও ভি সংগ্রহ করে তা এডিট করে ফেসবুকে ছেড়ে অনেককে হেনস্থা করে। বিভিন্ন অফিস আদালতে ভয় দেখিয়ে চাঁদা আদায় করে।এখনও সে প্রকাশ্যে ঘুরাফিরা করছে এবং ফেসবুকে বিভিন্ন প্রপাগান্ডা ছড়াচ্ছে।তার সকল ফেসবুক আইডি ও পেজ বাজেয়াপ্ত করা, তার বাবার নামের “দৈনিক পাবনার চেতনা” নামের পত্রিকার ডিক্লারেশন বাতিল, তার রাজনৈতিক ও বিভিন্ন সংগঠন থেকে বহিস্কার, তাকে গ্রেফতার ও দ্রুত কঠোর বিচারের দাবি জানানো হয় এই মানববন্ধন থেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা