June 6, 2026, 1:35 am
শিরোনাম:
মুরাদনগরে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক সম্রাট গ্রেফতার মুরাদনগর, বাঙ্গরায় মাদক সম্রাট রিগ্যান ভূঁইয়া কথিত রক্ষিতাসহ গ্রেফতার প্রধানমন্ত্রী হওয়ার পর ঢাকার বাইরে তারেক রহমানের প্রথম সফর চূড়ান্ত জামালপুরে বিএনপির ২৫ নেতাকর্মী জামায়াতে ইসলামে যোগদান ‘ভোটার হলে ধানের শীষে ভোট দিতাম’, বিদ্যালয়ে শিশুদের শপথ পড়ালেন ছাত্রদল নেতা মুরাদনগরে মহানবী (সা.) এর স্ত্রী কে কটূক্তির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার, শাস্তির দাবিতে বিক্ষোভ নির্বাচনি প্রচারে খালেদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করা হচ্ছে: নাহিদ ইসলাম হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন ইসিতে বাতিল, টিকে গেলো শাপলা কলি চিকিৎসা নিতে পারছেন না ওবায়দুল কাদের, সংকটাপন্ন অবস্থায় পরিবারের নতুন সিদ্ধান্ত নির্বাচনে প্রতিটি কেন্দ্র নিরাপত্তায় আনসার বাহিনী প্রস্তুত

ঝালকাঠিতে জীবনানন্দ দাশ এর ১২৬তম জন্মবার্ষিকী ও কবিতা চক্রের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

Reporter Name

আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি

নানা আয়োজনের মধ্য দিয়ে রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ১২৬ তম জন্ম বার্ষিকী ও ঝালকাঠির সাংস্কৃতিক সংগঠন কবিতাচক্রের ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। দিনটিকে কেন্দ্র করে ঝালকাঠির রাজাপুরে আজ (১৭ ফেব্রুয়ারি) কবির জন্মভূমির সংগ্ৰহশালা ও পাঠাগার, ধানসিঁড়ি নদীর তীরে সাংস্কৃতিক সংগঠন কবিতা চক্রের উদ্যোগে ও ছালমা শিল্পীগোষ্ঠীর সহযোগিতায় আলোচনা সভা, কবির কবিতা আবৃত্তি , স্বরচিত কবিতা আবৃত্তি ও গান-সহ নৃত্য অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয়েছে। কবিতা চক্রের সাধারণ সম্পাদক আল আমিন বাকলাই ও সাংবাদিক আলমগীর শরীফ জানান, নানা আয়োজনের মধ্য দিয়ে কবি জীবনানন্দ দাশের জন্মবার্ষিকী ও কবিতা চক্রের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হচ্ছে।

এ দিকে আয়োজিত অনুষ্ঠানে শিমুল সুলতানা হ্যাপি ও হৈমন্তী শুক্লার সঞ্চালনায় কবি জীবনানন্দ দাশের জীবন ও সৃষ্টি নিয়ে আলোচনা করেন, রিয়াজ আহসান রুবেল, আলমগীর শরীফ, জহিরুল ইসলাম বাদল, বিজন বেপারী, বাউল ছালমাসহ অনেকে, আলোচনা সভায় বক্তারা রাজাপুরে নিয়মিত জীবনানন্দ দাশের উৎসব উদযাপনের জন্য সাংস্কৃতিক সংগঠন কবিতা চক্র ও জেলা প্রশাসকের প্রতি আহ্বান জানান।

আল আমিন বাকলাই’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঝালকাঠি জেলার পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, বিশেষ অতিথি ছিলেন রাজাপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা ইউএনও রাহুল চন্দ , উদ্ধোধন স্কুলের প্রধান শিক্ষক , বিশিষ্ট কবি আনিসুর রহমান পলাশ ও কবি সেলিম আহমেদ। সহযোগিতায় ছিলো ছালমা শিল্পীগোষ্ঠী ও সংশপ্তক। আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক, রাজনৈতিক ব্যাক্তি, ব্যবসায়ী ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা