July 30, 2026, 11:27 am
শিরোনাম:
মুরাদনগরে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক সম্রাট গ্রেফতার মুরাদনগর, বাঙ্গরায় মাদক সম্রাট রিগ্যান ভূঁইয়া কথিত রক্ষিতাসহ গ্রেফতার প্রধানমন্ত্রী হওয়ার পর ঢাকার বাইরে তারেক রহমানের প্রথম সফর চূড়ান্ত জামালপুরে বিএনপির ২৫ নেতাকর্মী জামায়াতে ইসলামে যোগদান ‘ভোটার হলে ধানের শীষে ভোট দিতাম’, বিদ্যালয়ে শিশুদের শপথ পড়ালেন ছাত্রদল নেতা মুরাদনগরে মহানবী (সা.) এর স্ত্রী কে কটূক্তির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার, শাস্তির দাবিতে বিক্ষোভ নির্বাচনি প্রচারে খালেদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করা হচ্ছে: নাহিদ ইসলাম হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন ইসিতে বাতিল, টিকে গেলো শাপলা কলি চিকিৎসা নিতে পারছেন না ওবায়দুল কাদের, সংকটাপন্ন অবস্থায় পরিবারের নতুন সিদ্ধান্ত নির্বাচনে প্রতিটি কেন্দ্র নিরাপত্তায় আনসার বাহিনী প্রস্তুত

বান্দরবানে এক নারী কনস্টেবলের ‘আত্মহত্যা’

Reporter Name

মো: রমজান আলী, স্টাফ রিপোর্টার

 

বান্দরবানে এক নারী কনস্টেবল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ উঠেছে। মৃত কনস্টেবলের নাম রুম্পা দাশ (৩০)। তিনি বান্দরবান সদর থানায় কর্মরত ছিলেন।রোববার দিবাগত গভীর রাতে শহরের বনরূপা পাড়া এলাকায় নিজ ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। রুম্পা জেলার পুলিশ সুপার কার্যালয়ের কনস্টেবল সৌরভ দাশ ঢালীর স্ত্রী। তাঁর বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ার ধর্মপুর এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে স্বামী ও দুই সন্তান একসঙ্গে ঘুমালেও রুম্পা আলাদা কক্ষে ছিলেন। সকালে দরজা না খোলায় সন্দেহ হলে স্বামী দরজা ভেঙে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পান। বান্দরবান সদর থানার এসআই সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আত্মহত্যার কারণ এখনও জানা যায়নি। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা