July 30, 2026, 9:44 am
শিরোনাম:
মুরাদনগরে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক সম্রাট গ্রেফতার মুরাদনগর, বাঙ্গরায় মাদক সম্রাট রিগ্যান ভূঁইয়া কথিত রক্ষিতাসহ গ্রেফতার প্রধানমন্ত্রী হওয়ার পর ঢাকার বাইরে তারেক রহমানের প্রথম সফর চূড়ান্ত জামালপুরে বিএনপির ২৫ নেতাকর্মী জামায়াতে ইসলামে যোগদান ‘ভোটার হলে ধানের শীষে ভোট দিতাম’, বিদ্যালয়ে শিশুদের শপথ পড়ালেন ছাত্রদল নেতা মুরাদনগরে মহানবী (সা.) এর স্ত্রী কে কটূক্তির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার, শাস্তির দাবিতে বিক্ষোভ নির্বাচনি প্রচারে খালেদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করা হচ্ছে: নাহিদ ইসলাম হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন ইসিতে বাতিল, টিকে গেলো শাপলা কলি চিকিৎসা নিতে পারছেন না ওবায়দুল কাদের, সংকটাপন্ন অবস্থায় পরিবারের নতুন সিদ্ধান্ত নির্বাচনে প্রতিটি কেন্দ্র নিরাপত্তায় আনসার বাহিনী প্রস্তুত

মুন্সীগঞ্জ নৌ-ডাকাত কানা জহিরের ভাই শাহিন বেপারীর অতর্কিত গুলিতে আহত হন এক অন্তঃসত্ত্বা নারী

Reporter Name

মোঃ দুলাল সরকার, মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি

মুন্সীগঞ্জ সদরে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন নিয়ে দুই গ্রুপের দ্বন্দ্বে গুলিবিদ্ধ হয়ে দুজন নিহতের ঘটনার রেস না কাটতেই,এবার দুই গ্রুপের উত্তেজনায় এক অন্তঃসত্ত্বা নারীকে গুলি করে গুরুতর আহত করা হয়েছে। এ ঘটনার পর ঘটনাস্থল থেকে আহত নারীকে উদ্ধার করে, মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে করা হয়েছে।আধারা ইউনিয়নের কালিরচর গ্রামে এ ঘটনা ঘটে আহত নারীর স্বজনরা জানান মেঘনা নদীতে গোলাগুলিতে দুইজন নিহতের ঘটনার জের ধরে একাধিক ডাকাতি মামলার আসামি নৌ-ডাকাত কিবরিয়া মিজি ও কানা জহিরের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকালে কিবরিয়া গ্রুপের সদস্য রাজু সরকারের বাড়িতে হামলা চালায় কানা জহিরের ভাই শাহিন বেপারি সহ তার লোকজন এসময় অতর্কিত গুলিতে আহত হন এক অন্তঃসত্ত্বা নারী। আহত অবস্থায় ৯ মাসের অন্তঃসত্ত্বা পিংকি আক্তারকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে স্থানীয়রা মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসা শেষে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।আহত ওই অন্তঃসত্তা নারীর, শরীরের ডান পাশে কোমড়ের নিচে গুলি ঢুকে অপর পাশ থেকে বের হয়ে যাওয়ায় ওই নারী বর্তমানে আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন, মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ শৈবাল বসাক।

এদিকে আইনশৃঙ্খলা রক্ষায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন মুন্সিগঞ্জের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার। এর আগে মেঘনা নদীতে কিবরিয়া মিজি ও কানা জহির গ্রুপের সংঘর্ষে নিহত হন মুন্সীগঞ্জের কালিরচর ও চাঁদপুরের মতলব এলাকার দুইজন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয় আরো একজন। পরে তাকে আশঙ্কা জনক অবস্থায় রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে চিকিৎসকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা