June 6, 2026, 3:14 am
শিরোনাম:
মুরাদনগরে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক সম্রাট গ্রেফতার মুরাদনগর, বাঙ্গরায় মাদক সম্রাট রিগ্যান ভূঁইয়া কথিত রক্ষিতাসহ গ্রেফতার প্রধানমন্ত্রী হওয়ার পর ঢাকার বাইরে তারেক রহমানের প্রথম সফর চূড়ান্ত জামালপুরে বিএনপির ২৫ নেতাকর্মী জামায়াতে ইসলামে যোগদান ‘ভোটার হলে ধানের শীষে ভোট দিতাম’, বিদ্যালয়ে শিশুদের শপথ পড়ালেন ছাত্রদল নেতা মুরাদনগরে মহানবী (সা.) এর স্ত্রী কে কটূক্তির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার, শাস্তির দাবিতে বিক্ষোভ নির্বাচনি প্রচারে খালেদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করা হচ্ছে: নাহিদ ইসলাম হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন ইসিতে বাতিল, টিকে গেলো শাপলা কলি চিকিৎসা নিতে পারছেন না ওবায়দুল কাদের, সংকটাপন্ন অবস্থায় পরিবারের নতুন সিদ্ধান্ত নির্বাচনে প্রতিটি কেন্দ্র নিরাপত্তায় আনসার বাহিনী প্রস্তুত

বরগুনায় বাস, মাহেন্দ্র মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩; বাস আটক 

Reporter Name

রুবেল হুসাইন, বরগুনা প্রতিনিধি

বরগুনার আমতলী উপজেলার সাহেব বাজার সংলগ্ন রহমত ফিলিং স্টেশনের সামনে সড়ক দুপুর সোয়া দুইটার সময় দূর্ঘটনা সংগঠিত হয়েছে। বাস, মাহিন্দ্র ও মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষে শিশু সহ তিনজন নিহত হয়েছে।  আহতদের মধ্যে একজনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলেও পথিমধ্যে তার মৃত্যু হয়।

জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা ইউনিক পরিবহন ঢাকা মেট্রো ব ১৪-৮৭৮১ বেপরোয়া গতিতে আমতলীর কুকুয়া ইউনিয়নের সাহেব বাজার এলাকার কাছাকাছি রহমত ফিলিং স্টেশনের সামনে আমতলী থেকে ছেড়ে আসা একটি মাহেন্দ্রকে সজোরে ধাক্কা দেয়। এসময় মাহেন্দ্রটি ছিটকে সড়কের পাশে পড়ে যায়। মাহেন্দ্রর পিছনে থাকা মোটরসাইকেলটিকেও ইউনিক পরিবহন ধাক্কা দিলে মোটরসাইকেল চালক ঘটনা স্হলে নিহত হয়। স্হানীয়রা ছুটে এসে আহতদের আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মাহেন্দ্রে থাকা আরো একজন মারা যায়। অন্য একজনকে বরিশাল উন্নত চিকিৎসার জন্য নেয়ার পথে তারও মৃত্যু হয়। এনিয়ে মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ৩ জনে।

সড়ক দূর্ঘটনায় নিহতরা হলেন, আবিদ (৭)। সে চাওড়া ইউনিয়নের লোদা গ্রামের হিমু আকনের ছেলে। অন্যজন হলেন মোটরসাইকেল চালক শহিদুল (৬০)। সে গুলিশাখালী ইউনিয়নের খেকুয়ানির ডালাচোরা গ্রামের বশীর হাজির ছেলে। চিকিৎসার জন্য নিয়ে যাওয়া মৃত ব্যক্তির নাম মোটরসাইকেল আরোহী আতাহার (৬০)। সে আমতলীর বাইনবুনিয়ার মৃত আফতার আলীর ছেলে। অপর আহত ব্যক্তির পরিচয় সদর ইউনিয়নের পশ্চিম টিয়াখালী গ্রামের মনির শিকদার (৪০)। তার পিতার নাম মোজাহার শিকদার।

এব্যাপারে আমতলী থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান বলেন, সড়ক দূর্ঘটনা সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এঘটনায় দুই জন নিহত হয় এবং আরও দুই জন আহত হয়েছে। আহতদের মধ্যে আতাহার নামে একজনকে বরিশালে পাঠানো হলে পটুয়াখালীর পাগলা নামক এলাকায় বসে তার মৃত্যু হয়। স্হানীয় লোকজন ঘাতক বাস ইউনিক পরিবহনটিকে আটক করলে আমরা আমতলী থানায় বাসটি নিয়ে এসেছি। তবে চালক বা হেলপারকে আটক করা সম্ভব হয়নি। জনগণের ভীরের মধ্যে তারা পালিয়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা