June 6, 2026, 2:53 am
শিরোনাম:
মুরাদনগরে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক সম্রাট গ্রেফতার মুরাদনগর, বাঙ্গরায় মাদক সম্রাট রিগ্যান ভূঁইয়া কথিত রক্ষিতাসহ গ্রেফতার প্রধানমন্ত্রী হওয়ার পর ঢাকার বাইরে তারেক রহমানের প্রথম সফর চূড়ান্ত জামালপুরে বিএনপির ২৫ নেতাকর্মী জামায়াতে ইসলামে যোগদান ‘ভোটার হলে ধানের শীষে ভোট দিতাম’, বিদ্যালয়ে শিশুদের শপথ পড়ালেন ছাত্রদল নেতা মুরাদনগরে মহানবী (সা.) এর স্ত্রী কে কটূক্তির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার, শাস্তির দাবিতে বিক্ষোভ নির্বাচনি প্রচারে খালেদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করা হচ্ছে: নাহিদ ইসলাম হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন ইসিতে বাতিল, টিকে গেলো শাপলা কলি চিকিৎসা নিতে পারছেন না ওবায়দুল কাদের, সংকটাপন্ন অবস্থায় পরিবারের নতুন সিদ্ধান্ত নির্বাচনে প্রতিটি কেন্দ্র নিরাপত্তায় আনসার বাহিনী প্রস্তুত

এক মাসে তিন দফা বেড়েছে চালের দাম,ভোগান্তিতে সাধারণ জনগণ।

Reporter Name

কুষ্টিয়া জেলা প্রতিনিধি 

কুষ্টিয়ার চাল উৎপাদন কেন্দ্র খাজানগরে এক মাসে তিন দফায় চালের দাম বেড়েছে। মিলগেট থেকে শুরু করে খুচরা বাজার পর্যন্ত চালের মূল্যবৃদ্ধি ভোক্তাদের মধ্যে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে সরু জাতের চালের দাম বৃদ্ধি উল্লেখযোগ্য। মিল মালিকদের তথ্য অনুযায়ী, সরু চালের কেজি প্রতি দাম এক মাসে ৭২ টাকা থেকে বেড়ে ৭৯ টাকা ৫০ পয়সায় পৌঁছেছে। খুচরা বাজারে এই চালের দাম ৮০ থেকে ৮১ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। মিল মালিক ও খুচরা ব্যবসায়ীরা দাবি করছেন, ধানের দাম বাড়া এবং সরু জাতের ধানের সংকট এর প্রধান কারণ।খাজানগরের মিল মালিকরা জানিয়েছেন, সরু জাতের ধানের সংকট এবং উচ্চ দামের কারণে চালের উৎপাদন ব্যয় বেড়েছে। বর্তমানে ভালো মানের সরু জাতের ধানের মণ কিনতে হচ্ছে প্রায় ১,৭০০ টাকায়।

দাদা রাইচ মিল মালিক আরশাদ আলী বলেন, “আমন মৌসুমে মোটা জাতের ধান বেশি পাওয়া যায়। সরু জাতের ধান কম হওয়ায় তা বেশি দামে বিক্রি করছেন কৃষকরা। এ অবস্থায় চালের দাম বাড়ানো ছাড়া উপায় নেই।”

কুষ্টিয়া বিত্তিপাড়া  বাজারে  বিক্রেতা সোহেল ও উজ্জ্বল  জানাচ্ছেন, সরু চালের ২৫ কেজির বস্তা আগের তুলনায় ২০০ টাকা বেশি দামে কিনতে হচ্ছে। ফলে ক্রেতাদের কাছেও তা বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। এ নিয়ে কুস্টিয়া শহর সহ আশে পাশের খুচরা ক্রেতারা ব্যাপক ভোগান্তির শিকার হচ্ছেন।চালকল মালিকরা মনে করেন, বিদেশ থেকে চাল আমদানির পাশাপাশি সরকারিভাবে খোলা বাজারে চাল বিক্রির কার্যক্রম আরও সম্প্রসারণ করা হলে বাজার নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।ভরা আমন মৌসুমেও চালের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ভোক্তা থেকে শুরু করে ব্যবসায়ী, সবাইকে ভাবিয়ে তুলেছে। বাজারের এই অস্থিরতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ধরনের আরও খবর পড়ুন

লেখা পাঠান

Video Player

00:00
01:06


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা