April 4, 2026, 3:50 am
শিরোনাম:
মুরাদনগর, বাঙ্গরায় মাদক সম্রাট রিগ্যান ভূঁইয়া কথিত রক্ষিতাসহ গ্রেফতার প্রধানমন্ত্রী হওয়ার পর ঢাকার বাইরে তারেক রহমানের প্রথম সফর চূড়ান্ত জামালপুরে বিএনপির ২৫ নেতাকর্মী জামায়াতে ইসলামে যোগদান ‘ভোটার হলে ধানের শীষে ভোট দিতাম’, বিদ্যালয়ে শিশুদের শপথ পড়ালেন ছাত্রদল নেতা মুরাদনগরে মহানবী (সা.) এর স্ত্রী কে কটূক্তির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার, শাস্তির দাবিতে বিক্ষোভ নির্বাচনি প্রচারে খালেদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করা হচ্ছে: নাহিদ ইসলাম হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন ইসিতে বাতিল, টিকে গেলো শাপলা কলি চিকিৎসা নিতে পারছেন না ওবায়দুল কাদের, সংকটাপন্ন অবস্থায় পরিবারের নতুন সিদ্ধান্ত নির্বাচনে প্রতিটি কেন্দ্র নিরাপত্তায় আনসার বাহিনী প্রস্তুত প্রার্থিতা ফিরে পেতে আপিল করেছেন তাসনিম যারা

ভালুকায় এলপি গ্যাসের দাম মনিটরিংয়ে মোবাইল কোর্ট পরিচালনা

Reporter Name

আফরোজা আক্তার জবা, জেলা প্রতিনিধি, ময়মনসিংহ:

ময়মনসিংহের ভালুকা উপজেলায় বোতলজাত এলপিজি গ্যাসের দাম মনিটরিং ও বাজারে শৃঙ্খলা নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) বিকেলে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের সিডস্টোর বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

ভালুকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসাইনের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’-এর ৩৯ ও ৪০ ধারায় মেসার্স আলিফ গ্যাস স্টোরকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানকালে দেখা যায়, সিডস্টোর বাজারে অবস্থিত মেসার্স আলিফ গ্যাস স্টোরে সরকার নির্ধারিত এলপিজি গ্যাসের মূল্য তালিকা প্রকাশ্যে প্রদর্শন করা হয়নি। পাশাপাশি সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করা হচ্ছিল। এসব অনিয়মের প্রমাণ পাওয়ায় তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইন বলেন, “ভোক্তাদের স্বার্থ রক্ষা ও বাজারে ন্যায্য মূল্য নিশ্চিত করতে নিয়মিত মনিটরিং করা হচ্ছে। মূল্য তালিকা প্রদর্শন না করা এবং সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় মেসার্স আলিফ গ্যাস স্টোরকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা