April 4, 2026, 3:56 am
শিরোনাম:
মুরাদনগর, বাঙ্গরায় মাদক সম্রাট রিগ্যান ভূঁইয়া কথিত রক্ষিতাসহ গ্রেফতার প্রধানমন্ত্রী হওয়ার পর ঢাকার বাইরে তারেক রহমানের প্রথম সফর চূড়ান্ত জামালপুরে বিএনপির ২৫ নেতাকর্মী জামায়াতে ইসলামে যোগদান ‘ভোটার হলে ধানের শীষে ভোট দিতাম’, বিদ্যালয়ে শিশুদের শপথ পড়ালেন ছাত্রদল নেতা মুরাদনগরে মহানবী (সা.) এর স্ত্রী কে কটূক্তির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার, শাস্তির দাবিতে বিক্ষোভ নির্বাচনি প্রচারে খালেদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করা হচ্ছে: নাহিদ ইসলাম হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন ইসিতে বাতিল, টিকে গেলো শাপলা কলি চিকিৎসা নিতে পারছেন না ওবায়দুল কাদের, সংকটাপন্ন অবস্থায় পরিবারের নতুন সিদ্ধান্ত নির্বাচনে প্রতিটি কেন্দ্র নিরাপত্তায় আনসার বাহিনী প্রস্তুত প্রার্থিতা ফিরে পেতে আপিল করেছেন তাসনিম যারা

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের ২ কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের দুইজন কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। তারা হলেন নিম্নমান সহকারী-কাম-কম্পিউটার অপারেটর (সি/এ) আজিজুর রহমান ও ইলেকট্রিশিয়ান আজাদ আলী।

গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদের হলরুমে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আফাজ উদ্দিনের সভাপতিত্বে এ সংবর্ধনার আয়োজন করা হয়। জেলা পরিষদের সাবেক প্রশাসনিক কর্মকর্তা আলাউদ্দিনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপ-সহকারী প্রকৌশলী মোঃ আব্দুল ওয়াহিদ, হিসাব রক্ষক মোঃ মামুন অর রশিদ, উচ্চমান সহকারী মোহাঃ নজরুল ইসলাম ও মোঃ শিহাব মাহফুজ, নিম্নমান সহকারী কাম-মুদ্রাক্ষরিক মোঃ আবুল কালাম আজাদ, সার্ভেয়ার লিটন কুমার মন্ডল, বিদায়ী আজিজুর রহমান ও আজাদ আলী প্রমুখ।

অনুষ্ঠানে বিদায়ী কর্মচারীরা তাদের কর্মজীবনের নানা অভিজ্ঞতা ও স্মৃতিচারণ করেন। তাদের দীর্ঘ কর্মজীবনের প্রতি সম্মান জানিয়ে প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহকর্মীরা তাদের মূল্যবান অবদানের কথা উল্লেখ করেন। তাদের অবসর জীবন যেন আনন্দ ও শান্তিতে কাটে তার জন্য শুভকামনা জানানো হয়।

এই সংবর্ধনার মাধ্যমে তাদের দীর্ঘদিনের কর্মজীবনের স্বীকৃতি দেওয়া হয় এবং কর্মজীবনের শেষ পর্যায়ে তাদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। শেষে তাদেরকে সম্মাননা স্মারক ও বিভিন্ন উপহার সামগ্রী দেওয়া হয়। অনুষ্ঠানে বিদায়ী কর্মচারীদের সহকর্মীসহ বিভিন্ন পর্যায়ের কর্মচারীরা উপস্থিত ছিলেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা