July 30, 2026, 9:31 am
শিরোনাম:
মুরাদনগরে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক সম্রাট গ্রেফতার মুরাদনগর, বাঙ্গরায় মাদক সম্রাট রিগ্যান ভূঁইয়া কথিত রক্ষিতাসহ গ্রেফতার প্রধানমন্ত্রী হওয়ার পর ঢাকার বাইরে তারেক রহমানের প্রথম সফর চূড়ান্ত জামালপুরে বিএনপির ২৫ নেতাকর্মী জামায়াতে ইসলামে যোগদান ‘ভোটার হলে ধানের শীষে ভোট দিতাম’, বিদ্যালয়ে শিশুদের শপথ পড়ালেন ছাত্রদল নেতা মুরাদনগরে মহানবী (সা.) এর স্ত্রী কে কটূক্তির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার, শাস্তির দাবিতে বিক্ষোভ নির্বাচনি প্রচারে খালেদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করা হচ্ছে: নাহিদ ইসলাম হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন ইসিতে বাতিল, টিকে গেলো শাপলা কলি চিকিৎসা নিতে পারছেন না ওবায়দুল কাদের, সংকটাপন্ন অবস্থায় পরিবারের নতুন সিদ্ধান্ত নির্বাচনে প্রতিটি কেন্দ্র নিরাপত্তায় আনসার বাহিনী প্রস্তুত

আনোয়ারায় অবেহলিত ৮ ইউনিয়ন পরিষদে চট্টগ্রাম জেলা প্রশাসনের প্রশাসক নিয়োগ

Reporter Name

এম ইমরান বিন ইসলাম,চট্টগ্রাম জেলা প্রতিনিধি :

 

দক্ষিণ চট্টগ্রামের উপজেলা
আনোয়ারায় অবহেলিত ৮ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক। উপজেলার এই ৮ ইউনিয়ন পরিষদে জনসেবা কার্যক্রম গতিশীল রাখতে চেয়ারম্যানের পরিবর্তে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।গত বুধবার (২৯ জানুয়ারি) জেলা প্রশাসক ফরিদা খানম স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়।চিঠিতে বলা হয়, পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত উপজেলা প্রশাসনের কর্মকর্তাদেরকে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ পরিচালনার জন্য আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দেওয়া হয়েছে।

উপজেলার ঐ আট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা হলেন, বৈরাগে নোয়াব আলী, বারশতে এম এ কাইয়ুম শাহ্, রায়পুরে আমিন শরীফ, বরুমচড়ায় বীর মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম চৌধুরী, বারখাইনে হুসনাইন জলিল শাকিল, আনোয়ারা সদরে অসীম কুমার দেব, চাতরীতে আফতাব উদ্দিন চৌধুরী সোহেল ও জুইঁদণ্ডিতে মাস্টার মোহাম্মদ ইদ্রিস। তারা ক্ষমতাকালীন বিস্ফোরক ও অপহরণ মামলার এজাহারনামীয় আসামি। এর মধ্যে বীর মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম চৌধুরী কারাগারে রয়েছেন।এসব ইউনিয়নের মধ্যে বৈরাগ, বারখাইন, আনোয়ারা সদর, বারশত, চাতরীর দায়িত্ব দেওয়া হয় আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)তাহমিনা আক্তারকে এবং রায়পুর, বরুমছড়া, জুঁইদণ্ডীর দায়িত্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুসাইন মুহাম্মদ। আর বটতলী, হাইলধর ও পরৈকোড়া ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান থাকায় তাদের সপদে বহাল রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা