April 4, 2026, 3:51 am
শিরোনাম:
মুরাদনগর, বাঙ্গরায় মাদক সম্রাট রিগ্যান ভূঁইয়া কথিত রক্ষিতাসহ গ্রেফতার প্রধানমন্ত্রী হওয়ার পর ঢাকার বাইরে তারেক রহমানের প্রথম সফর চূড়ান্ত জামালপুরে বিএনপির ২৫ নেতাকর্মী জামায়াতে ইসলামে যোগদান ‘ভোটার হলে ধানের শীষে ভোট দিতাম’, বিদ্যালয়ে শিশুদের শপথ পড়ালেন ছাত্রদল নেতা মুরাদনগরে মহানবী (সা.) এর স্ত্রী কে কটূক্তির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার, শাস্তির দাবিতে বিক্ষোভ নির্বাচনি প্রচারে খালেদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করা হচ্ছে: নাহিদ ইসলাম হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন ইসিতে বাতিল, টিকে গেলো শাপলা কলি চিকিৎসা নিতে পারছেন না ওবায়দুল কাদের, সংকটাপন্ন অবস্থায় পরিবারের নতুন সিদ্ধান্ত নির্বাচনে প্রতিটি কেন্দ্র নিরাপত্তায় আনসার বাহিনী প্রস্তুত প্রার্থিতা ফিরে পেতে আপিল করেছেন তাসনিম যারা

প্রার্থিতা ফিরে পেতে আপিল করেছেন তাসনিম যারা

Reporter Name

আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিল হওয়ার পর তা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করেছেন আলোচিত প্রার্থী তাসনিম জারা।

সোমবার বিকেলে নির্বাচন কমিশনে উপস্থিত হয়ে প্রার্থিতা ফিরে পেতে আপিল দায়ের করেন তিনি।

তিনি ঢাকা-৯ আসন থেকে নির্বাচনে প্রার্থী হতে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। পরে যাচাই বাছাইয়ে এক শতাংশ ভোটারের মধ্যে দুইজন ভোটারের তথ্যের গড়মিল থাকায় তার মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।

বিকেলে ইসিতে আপিল শেষে তিনি সাংবাদিকদের বলেন, “প্রায় পাঁচ হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে স্বাক্ষর দিয়েছেন, অনেক ভালোবাসা দিয়েছেন, নিজেরাই স্বেচ্ছাসেবী হিসেবে বুথ করেছেন ভলেন্টিয়ারিং করেছেন। তাদের প্রতি সম্মান জানিয়ে আমরা আমাদের আইনি লড়াইটা চালিয়ে যাব। আমরা আপিল করেছি। এবং আমরা আইনি প্রক্রিয়ার লড়াইটা চালিয়ে যাব”।

গত ৩ জানুয়ারি ঢাকার রিটার্নিং কর্মকর্তা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করেন দুইজনের স্বাক্ষরের গড়মিলের কারণে।

এর আগে গত ২৭শে ডিসেম্বর এনসিপি থেকে পদত্যাগ করেন দলটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। ওইদিন সন্ধ্যায়ই স্বতন্ত্রপ্রার্থী হিসাবে ঢাকা-৯ থেকে নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দেন।

এদিন, তাসনিম জারা ছাড়াও অন্যান্য রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে যাদের প্রার্থিতা বাতিল হয়েছে তারা নির্বাচন কমিশনে আপিল দায়ের করেছে।

রিটার্নিং কর্মকর্তার রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিলের প্রথম দিনে সারাদেশের ৪২জন প্রার্থী এখন পর্যন্ত আপিল করেছেন। আপিল দায়ের করা যাবে আগামী ৯ই ফেব্রুয়ারি পর্যন্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা