July 30, 2026, 4:17 pm
শিরোনাম:
মুরাদনগরে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক সম্রাট গ্রেফতার মুরাদনগর, বাঙ্গরায় মাদক সম্রাট রিগ্যান ভূঁইয়া কথিত রক্ষিতাসহ গ্রেফতার প্রধানমন্ত্রী হওয়ার পর ঢাকার বাইরে তারেক রহমানের প্রথম সফর চূড়ান্ত জামালপুরে বিএনপির ২৫ নেতাকর্মী জামায়াতে ইসলামে যোগদান ‘ভোটার হলে ধানের শীষে ভোট দিতাম’, বিদ্যালয়ে শিশুদের শপথ পড়ালেন ছাত্রদল নেতা মুরাদনগরে মহানবী (সা.) এর স্ত্রী কে কটূক্তির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার, শাস্তির দাবিতে বিক্ষোভ নির্বাচনি প্রচারে খালেদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করা হচ্ছে: নাহিদ ইসলাম হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন ইসিতে বাতিল, টিকে গেলো শাপলা কলি চিকিৎসা নিতে পারছেন না ওবায়দুল কাদের, সংকটাপন্ন অবস্থায় পরিবারের নতুন সিদ্ধান্ত নির্বাচনে প্রতিটি কেন্দ্র নিরাপত্তায় আনসার বাহিনী প্রস্তুত

লালপুরে দিনদুপুরে ধারালো অস্ত্রের মুখে লাখ টাকা ছিনতাই

Reporter Name

এ জেড সুজন প্রতিনিধি, লালপুর (নাটোর):

 

নাটোরের লালপুরে দিনদুপুরে পিকআপ থামিয়ে ধারালো অস্ত্রের মুখে দুই মাছ ব্যবসায়ীর এক লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।মঙ্গলবার (২১ জানুয়ারি) উপজেলার লালপুর- বনপাড়া সড়কের ওয়ালিয়া বাজারের অদূরে এঘটনা ঘটে। ভুক্তভোগীরা হলেন, সিংড়া উপজেলার পেট্টবাংলা গ্রামের শমসের ছেলে জামসেদ প্রামাণিক (৪৫) ও রাজশাহীর বিনোদপুরের জামাত আলীর ছেলে শামসুদ্দিন (৩৮)।ভুক্তভোগী জামশেদ প্রামাণিক জানান, তারা কুষ্টিয়া, ঈশ্বরদী, লালপুরে মাছ বিক্রি করে পিকআপ যোগে গোপালপুর হয়ে বনপাড়া যাওয়ার পথে ওয়ালিয়া বাজারের কাছাকাছি পৌঁছালে মোটরসাইকেলযোগে দুই অজ্ঞাত ব্যক্তি তাঁদের পথরোধ করে পিকআপের চাবি ছিনিয়ে নেয়। পরে চাকু দিয়ে জিম্মি করে ভয় দেখিয়ে তাঁদের কাছ থেকে থাকা প্রায় ১ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যান।এবিষয়ে ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুমন চন্দ্র দাস বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা