June 6, 2026, 1:36 am
শিরোনাম:
মুরাদনগরে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক সম্রাট গ্রেফতার মুরাদনগর, বাঙ্গরায় মাদক সম্রাট রিগ্যান ভূঁইয়া কথিত রক্ষিতাসহ গ্রেফতার প্রধানমন্ত্রী হওয়ার পর ঢাকার বাইরে তারেক রহমানের প্রথম সফর চূড়ান্ত জামালপুরে বিএনপির ২৫ নেতাকর্মী জামায়াতে ইসলামে যোগদান ‘ভোটার হলে ধানের শীষে ভোট দিতাম’, বিদ্যালয়ে শিশুদের শপথ পড়ালেন ছাত্রদল নেতা মুরাদনগরে মহানবী (সা.) এর স্ত্রী কে কটূক্তির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার, শাস্তির দাবিতে বিক্ষোভ নির্বাচনি প্রচারে খালেদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করা হচ্ছে: নাহিদ ইসলাম হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন ইসিতে বাতিল, টিকে গেলো শাপলা কলি চিকিৎসা নিতে পারছেন না ওবায়দুল কাদের, সংকটাপন্ন অবস্থায় পরিবারের নতুন সিদ্ধান্ত নির্বাচনে প্রতিটি কেন্দ্র নিরাপত্তায় আনসার বাহিনী প্রস্তুত

লালপুরে জলাবদ্ধতা নিরসনে খাল খননের দাবি কৃষকদের

Reporter Name

এ জেড সুজন প্রতিনিধি, লালপুর(নাটোর):

 

নাটোরের লালপুর উপজেলার পাটিকাবাড়ী ও কুজিপুকুরে ফসলি জমিতে জলাবদ্ধতা নিরসনে পানি নিষ্কাশনের জন্য খাল খননের দাবি করেছেন স্থানীয় কৃষকরা। জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার সহ বিভিন্ন দপ্তরের আবেদন করেও কোন প্রতিকার পাননি বলে অভিযোগ তুলেছে কৃষকেরা। সরজমিনে গিয়ে স্থানীয় কৃষকদের সাথে কথা বললে এই অভিযোগ করেন তারা। মতামত,পাটিকাবাড়ী এলাকার কৃষক হানিফ আলী বলেন , মাঠের জলাবদ্ধতা নিরসনে পানি নিষ্কাশনের জন্য খাল খননের কাজে আমাদের নিজেদের জমি দেব। একই এলাকার কৃষক মোজাফফর হোসেন খান বলেন , জলাবদ্ধতার কারণে আমরা জমিতে একটি আবাদ করে শুধু ইরি ধান পাই। পানি নিস্কাশনে খাল খনের ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার সহ বিভিন্ন দপ্তরে আবেদন করেছি। শিক্ষক বদরুল আলম বলেন, জলাবদ্ধতার কারণে পুরো ১ বছরে একটি ফসল ইরি ধান পাই। আর আখ সহ রবি শস্য থেকে বঞ্চিত হচ্ছি। কুজিপুকুর এলাকার কৃষক আলিমুদ্দিন বলেন, জলাবদ্ধতার কারণে এই বছর কোন ফসল আবাদ করতে পারিনি। একই এলাকার কৃষক নাজের আলী বলেন,জলাবদ্ধতার কারণে আমার জমির ধান পানিতে ডুবে গেছে। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসান বলেন,আবেদন পেয়েছি। জনস্বার্থে কাজটির প্রকল্প বাস্তবায়নের জন্য সংস্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা