July 30, 2026, 2:22 pm
শিরোনাম:
মুরাদনগরে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক সম্রাট গ্রেফতার মুরাদনগর, বাঙ্গরায় মাদক সম্রাট রিগ্যান ভূঁইয়া কথিত রক্ষিতাসহ গ্রেফতার প্রধানমন্ত্রী হওয়ার পর ঢাকার বাইরে তারেক রহমানের প্রথম সফর চূড়ান্ত জামালপুরে বিএনপির ২৫ নেতাকর্মী জামায়াতে ইসলামে যোগদান ‘ভোটার হলে ধানের শীষে ভোট দিতাম’, বিদ্যালয়ে শিশুদের শপথ পড়ালেন ছাত্রদল নেতা মুরাদনগরে মহানবী (সা.) এর স্ত্রী কে কটূক্তির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার, শাস্তির দাবিতে বিক্ষোভ নির্বাচনি প্রচারে খালেদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করা হচ্ছে: নাহিদ ইসলাম হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন ইসিতে বাতিল, টিকে গেলো শাপলা কলি চিকিৎসা নিতে পারছেন না ওবায়দুল কাদের, সংকটাপন্ন অবস্থায় পরিবারের নতুন সিদ্ধান্ত নির্বাচনে প্রতিটি কেন্দ্র নিরাপত্তায় আনসার বাহিনী প্রস্তুত

রাজাপুরে রাজমিস্ত্রীকে কুপিয়ে হত্যা ও স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Reporter Name

আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি:-

 

ঝালকাঠির রাজাপুরে পূর্ব শত্রুতার জেরে আবুল বাসার (৪৫) নামে এক রাজমিস্ত্রীকে চাকু দিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। ২ ফেব্রুয়ারি ২০২৫ রোববার সন্ধ্যা পৌনে ৭ টার দিকে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের দক্ষিণ সাউথপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবুল বাসার ওই গ্রামের মৃত তানজের আলী হাওলাদারের ছেলে। নিহতের মামা রেজাউল করিম জানান, পূর্ব শত্রুতার জেরে ওই এলাকার পান্নু খানের ছেলে নাজমুল হাসান খান দাড়ালো অস্ত্র দিয়ে শরীরে এলোপাতারি কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে উপজেলার গালুয়া ইউনিয়নের দূর্গাপুর গ্রাম থেকে এলমা (১৬) নামে এক স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

এলমা ওই গ্রামের নুরুল ইসলামের মেয়ে ও গালুয়া দূর্গাপূর মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী। এলমার মা তাহমিনা বলেন, পরিবারের সবার অজান্তে এলমা নিজ ঘরে গলায় ফাস দেয়। ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেন জানান, রাজমিস্ত্রীকে কুপিয়ে হত্যার ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে। ছাত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায়ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে তার মৃত্যুর কারন জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা