July 30, 2026, 2:13 pm
শিরোনাম:
মুরাদনগরে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক সম্রাট গ্রেফতার মুরাদনগর, বাঙ্গরায় মাদক সম্রাট রিগ্যান ভূঁইয়া কথিত রক্ষিতাসহ গ্রেফতার প্রধানমন্ত্রী হওয়ার পর ঢাকার বাইরে তারেক রহমানের প্রথম সফর চূড়ান্ত জামালপুরে বিএনপির ২৫ নেতাকর্মী জামায়াতে ইসলামে যোগদান ‘ভোটার হলে ধানের শীষে ভোট দিতাম’, বিদ্যালয়ে শিশুদের শপথ পড়ালেন ছাত্রদল নেতা মুরাদনগরে মহানবী (সা.) এর স্ত্রী কে কটূক্তির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার, শাস্তির দাবিতে বিক্ষোভ নির্বাচনি প্রচারে খালেদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করা হচ্ছে: নাহিদ ইসলাম হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন ইসিতে বাতিল, টিকে গেলো শাপলা কলি চিকিৎসা নিতে পারছেন না ওবায়দুল কাদের, সংকটাপন্ন অবস্থায় পরিবারের নতুন সিদ্ধান্ত নির্বাচনে প্রতিটি কেন্দ্র নিরাপত্তায় আনসার বাহিনী প্রস্তুত

রাজাপুরে ফাঁকা গুলি ছুড়ে ছিনতাইয়ের চেষ্টা, আহত ২, স্বর্ণ ব্যবসায়ীরা আতঙ্কে

Reporter Name

আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুরে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে সুপ্তি জুয়েলার্সের মালিক গোপাল কর্মকারের স্বর্ণ ছিনতাই চেষ্টার ঘটনা ঘটেছে। গতকাল ০২ ফেব্রুয়ারী ২০২৫ ইং শনিবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলা সদরের বাজারের দক্ষিণ মাথা এলাকার কামার পট্টিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হেলমেট পরা দুর্বৃত্তদের দাড়ালো অস্ত্রের আঘাতে গোপাল কর্মকারের বাম পায়ে ও তার মোটর সাইকেলে থাকা রতনের বাম হাতে জখম হয়। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছে। উক্ত ঘটনায় উপজেলার স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। রাজাপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের উপজেলা শাখার সাধারন সম্পাদক স্বর্ণ ব্যবসায়ী গোপাল কর্মকার দৈনিক কালবেলা ও আজকের বার্তার পত্রিকার রাজাপুর উপজেলা প্রতিনিধি। ভুক্তভোগী গোপাল কর্মকার জানান, রাত সাড়ে ৮ টার দিকে তার স্বর্ণের দোকান বন্ধ করে প্রতিদিনেরন্যায় টাকা ও গহনাসহ প্রয়োজনীয় মালপত্র নিয়ে মোটরসাইকেল যোগে রতন নামে এক আত্মীয়কে নিয়ে দুজনে মিলে বাসায় যাচ্ছিলেন। পথিমধ্যে সদরের বাজারের দক্ষিণ মাথা এলাকার কামার পট্টিতে এলে হেলমেট ও কালো জ্যাকেট পরিহিত কয়েকজন যুবক রাস্তার মধ্যে একটি মোটর সাইকেল থামিয়ে রেখে তার গতিপথ রোধ করে পেপারে মোড়ানো দাড়ালো অস্ত্র দিয়ে এলোপাতারি আঘাত করতে শুরু করলে তারা দুজন মোটর সাইকেল থেকে পরে যায় এবং আঘাত প্রাপ্ত হয়ে জখম হন। তবে আহতদের গায়ে থাকা মোটা ছোয়েটারের কারনে এবং দাড়ালো অস্ত্রে পেপার মোড়ানো থাকায় প্রাণে রক্ষা পান তারা। গোপাল কর্মকার আরও জানান, আশপাশের লোকজন তাদের ডাক চিৎকার শুনে এগিয়ে আসা শুরু করলে দুর্বৃত্তরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে তার সাথে থাকা দুটি ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। কিন্তু দ্রুত লোকজন এগিয়ে আসায় পকেটে থাকা টাকা ও স্বর্ণ ভর্তি ব্যাগ নিতে পারেনি। দুর্বৃত্তদের নিয়ে যাওয়া ব্যাগ দুটিতেও প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ মালামাল ছিল। পরিস্থিতি দেখে পাখি নামে এক ব্যক্তি গোপাল কর্মকারকে রক্ষার জন্য পাশের একটি ভবনের ছাদ থেকে দুর্বৃত্তদের লক্ষ করে ফুলের টপ ছুড়ে মারলে দুর্বৃত্তরা দুটি মোটর সাইকেলে করে দুদিকে পালিয়ে যায়। বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের উপজেলা শাখার সভাপতি সঞ্জয় কর্মকার জানান, গোপালের উপরে এর আগেও একবার আক্রমন হয়েছিলো। গত সন্ধ্যা রাতে শহরের মধ্যে এমন ঘটনায় উপজেলার স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। গুলি বর্ষণকারী হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি। রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেন জানান, ঘটনাস্থলে রাতেই পুলিশ পরিদর্শন করে এবং দ্রুত গতিতে মোটর সাইকেল যাওয়ার সিসি টিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। জড়িতদের সনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার পাশপাশি ওই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশী কার্যক্রম জোরদার করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা