মাসুদ হোসেন খান, মাদারীপুর জেলা প্রতিনিধি :-
মাদারীপুর জেলার কালকিনি উপজেলায় বিদ্যমান রয়েছে স্বৈরশাসক, ২০২৪ এর জুলাই আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানকে পদদলিত করে স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা সরকারের দোসর স্বেচ্ছাসেবক লীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর আনোয়ার হোসেন বেপারীর সাথে একই মঞ্চে অবস্থান করছেন উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাস সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান।
বিভিন্ন মহল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের বরাত দিয়ে জানা যায় মাদারীপুর জেলার কালকিনি উপজেলার কালকিনি পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং স্বেচ্ছাসেবকলীগ নেতা আনোয়ার হোসেন বেপারীর ভাই,সিঙ্গাপুর প্রবাসী এবং শিকার মঙ্গল মানব কল্যাণ সংগঠনের প্রতিষ্ঠাতার হুন্ডি ও মানি লন্ডারিং এর টাকার কাছে হার মানতে দেখা গেছে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষককেও, বিশ্বস্ত সূত্রে আরো জানা যায় যে, কালকিনি উপজেলার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মঞ্চে বসার জন্য মোট অংকের টাকার দিয়ে এই স্বেচ্ছাসেবক লীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর আনোয়ার হোসেন বেপারী,তার ভাই সিঙ্গাপুর প্রবাসী হুন্ডি ব্যাবসায়ী বুলু বেপারী, শিকার মঙ্গল মানব কল্যাণ সংগঠনের সভাপতি রাজিব বেপারী যৌথভাবে কিনে নেন। আনোয়ার হোসেন বেপারী,বুলু বেপারী ও কথিত শিকার মঙ্গল মানব কল্যাণ সংগঠনর নব গঠিত কমিটির বেশীরভাগ সদস্যই সদ্য নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন “ছাত্রলীগ”এর সক্রিয় সদস্য বলে জানা যায়। কথিত মানব কল্যাণ সংগঠনের কর্ণধার রাজিব বেপারী অবৈধ টাকার ঝনঝনানিতে এলাকার সকল সামাজিক ও সরকারি অনুষ্ঠানের মঞ্চ দখল করাই এদের মিশন। বিষয়টি সম্পর্কে এলাকায় সর্বস্তরের জনগণের মাঝে ক্ষোভের সৃষ্টি করেছে।এই বিষয়ে কালকিনি উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাসের মুঠোফোনে কল করলে তিনি কল রিসিভ করেননি।