এম ইমরান বিন ইসলাম, চট্টগ্রাম জেলা প্রতিনিধি
দক্ষিণ চট্টগ্রাম উপজেলা আনোয়ারার ১০ নং হাইলধর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজিম উদ্দীন গ্রেপ্তার এড়াতে নিজ এলাকার গ্রাম ছেড়ে নগরীর বাকলিয়ায় ভাড়া বাসায় লুকিয়ে থেকেও শেষ রক্ষা হল না।পুলিশ সূত্রে জানা যায় , নাজিম উদ্দীন বিভিন্ন মিছিল ও রাজনৈতিক সভা-সমাবেশে সক্রিয় ছিলেন।
নাজিম উদ্দীন হাইলধর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আনোয়ারা উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক।স্থানীয় সূত্রে আরো জানা যায় , আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে নাজিম আত্মগোপনে ছিলেন। গ্রাম ছেড়ে নগরীর বাকলিয়ায় বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন। পুলিশের একটি দল অভিযানের চালিয়ে বাসা থেকে তাকে আটক করে।
গত রোববার (১০ ফেব্রুয়ারি) মধ্যরাতে নগরীর বাকলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।আনোয়ার থানার ওসি মো. মনির হোসেন বলেন, ছাত্র আন্দোলনে নাশকতার অভিযোগ থাকায় নাজিম উদ্দীনকে গ্রেপ্তার করে থানায় রাখা হয়েছে। শিগগিরই সুনির্দিষ্ট মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।