July 30, 2026, 8:03 am
শিরোনাম:
মুরাদনগরে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক সম্রাট গ্রেফতার মুরাদনগর, বাঙ্গরায় মাদক সম্রাট রিগ্যান ভূঁইয়া কথিত রক্ষিতাসহ গ্রেফতার প্রধানমন্ত্রী হওয়ার পর ঢাকার বাইরে তারেক রহমানের প্রথম সফর চূড়ান্ত জামালপুরে বিএনপির ২৫ নেতাকর্মী জামায়াতে ইসলামে যোগদান ‘ভোটার হলে ধানের শীষে ভোট দিতাম’, বিদ্যালয়ে শিশুদের শপথ পড়ালেন ছাত্রদল নেতা মুরাদনগরে মহানবী (সা.) এর স্ত্রী কে কটূক্তির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার, শাস্তির দাবিতে বিক্ষোভ নির্বাচনি প্রচারে খালেদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করা হচ্ছে: নাহিদ ইসলাম হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন ইসিতে বাতিল, টিকে গেলো শাপলা কলি চিকিৎসা নিতে পারছেন না ওবায়দুল কাদের, সংকটাপন্ন অবস্থায় পরিবারের নতুন সিদ্ধান্ত নির্বাচনে প্রতিটি কেন্দ্র নিরাপত্তায় আনসার বাহিনী প্রস্তুত

বান্দরবানে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

Reporter Name

মো: রমজান আলী, বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে।

রবিবার (৯ ফেব্রুয়ারি) বান্দরবানের গরীব, অসহায় আর দুস্থ রোগীদের  জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আযোজন করা হয়েছে।  সকালে ১০ টা থেকে বান্দরবান স্থানীয়  ঈদগাঁ মাঠে বান্দরবান মেডিকেল স্টুডেন্ট’স এসোসিয়েশনের আয়োজনে এবং বান্দরবান সেনা রিজিয়ন, জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়ের সার্বিক সহযোগিতায় উক্ত মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়।

পার্বত্য জেলা বান্দরবানে অসহায় ও দুস্থ রোগীদের সেবা প্রদান করার লক্ষ্যে দিনব্যাপী  ফ্রি মেডিকেল ক্যাম্পে ৪৩জন বিশেষজ্ঞ চিকিৎসক নাক কান গলা, গাইনি, দন্ত, চর্ম,  চিকিৎসাসহ বিভিন্ন রোগের  বিনামূল্যে চিকিৎসা এবং ঔষধ প্রদান পাশাপাশি রক্ত পরীক্ষা করা হয়েছে।

আয়োজকেরা জানান, ২০১৯ সাল থেকে বান্দরবান মেডিকেল স্টুডেন্ট’স এসোসিয়েশন যাত্রা শুরু করেছে আর এই সংগঠনের প্রায় ১৬০জন স্বেচ্ছাসেবক নিয়মিত সাধারণ জনগণের স্বাস্থ্য সুরক্ষায় কাজ করছে। বিভিন্ন জায়গা থেকে দুঃস্থ ও অসহায় রোগীরা এসে চিকিৎসা সেবা গ্রহণ করেন।চিকিৎসকদের পাশাপাশি চিকিৎসা সেবা প্রদান সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পন্ন করার জন্য আইনশৃঙ্খলার দায়িত্ব পালন করেন স্কাউট, বিডি ক্লিনিক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বান্দরবান ছাত্র প্রতিনিধিগণ,বন্ধু সভার সদস্যরাসহ কয়েকটি মানবিক সংগঠন।

দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উপলক্ষে মতামত ও অভিজ্ঞতা শেয়ার করেন বান্দরবান মেডিকেল স্টুডেন্ট’স এসোসিয়েশন সমন্বয়ক রুমানা প্রিয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বান্দরবান সমন্বয়ক আসিফ ইকবাল, ছাত্র প্রতিনিধি মো:হাবীব, মো: জাহিদ,বন্ধু সভার লিডার বাপ্পা,আইএফআইসি ব্যাংক (প্রাঃ) লিমিটেড বান্দরবান শাখা প্রধান মো: রেজাউল করিম প্রমুখ। এছাড়াও বান্দরবানে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ আর্থিক ভাবে সহযোগিতা করে মানবিক কাজে পাশে ছিলেন বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান আইএফআইসি ব্যাংক প্রাইভেট লিমিটেড বান্দরবান শাখা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা