July 30, 2026, 4:16 pm
শিরোনাম:
মুরাদনগরে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক সম্রাট গ্রেফতার মুরাদনগর, বাঙ্গরায় মাদক সম্রাট রিগ্যান ভূঁইয়া কথিত রক্ষিতাসহ গ্রেফতার প্রধানমন্ত্রী হওয়ার পর ঢাকার বাইরে তারেক রহমানের প্রথম সফর চূড়ান্ত জামালপুরে বিএনপির ২৫ নেতাকর্মী জামায়াতে ইসলামে যোগদান ‘ভোটার হলে ধানের শীষে ভোট দিতাম’, বিদ্যালয়ে শিশুদের শপথ পড়ালেন ছাত্রদল নেতা মুরাদনগরে মহানবী (সা.) এর স্ত্রী কে কটূক্তির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার, শাস্তির দাবিতে বিক্ষোভ নির্বাচনি প্রচারে খালেদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করা হচ্ছে: নাহিদ ইসলাম হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন ইসিতে বাতিল, টিকে গেলো শাপলা কলি চিকিৎসা নিতে পারছেন না ওবায়দুল কাদের, সংকটাপন্ন অবস্থায় পরিবারের নতুন সিদ্ধান্ত নির্বাচনে প্রতিটি কেন্দ্র নিরাপত্তায় আনসার বাহিনী প্রস্তুত

পাবনায় চাঁদা না দেওয়ায় ইটভাটা’য় ভাঙচুর ও নগদ অর্থ ছিনতাইয়ের অভিযোগ

Reporter Name

আব্দুল্লাহ আল মোমিন, পাবনা জেলা প্রতিনিধি

 

পাবনায় চাঁদা না দেওয়ায় ইটভাটা ভাঙচুর ও নগদ অর্থ ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে জেলার সাঁথিয়া উপজেলাধীন বড় পাথাইল হাট এলাকার এ এম বি ব্রিকস ফিল্ডে।

 

সাঁথিয়া থানায় দায়েরকৃত অভিযোগপত্র ও সিসিটিভি ফুটেজ থেকে জানা যায়, দীর্ঘদিন ধরে শিলন্দা এলাকার লবা,তরুন, রাকিব গংরা ভাটা মালিকদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল।চাঁদা দিতে অস্বীকৃতি জানানোই ২৩শে জানুয়ারি (বৃহস্পতিবার) সকালে লবা,তরুণ ও রাকিবের নেতৃত্বে ১৫-২০ জনের একটি সন্ত্রাসী বাহিনী দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে ভাটায় আক্রমণ করে। এসময় তারা ভাটার অফিস ঘর, অফিস ঘরের আলমারি, ক্যাশ টেবিল ভাঙচুর ও ভাটায় কাজ করা শ্রমিকদের মারপিট করে।

ইটভাটার ম্যানেজার আবুল কালাম জানান, ২০-২৫ জনের একটি সন্ত্রাসী বাহিনী চাঁদা না দেওয়ায় ভাটায় অস্ত্র সহ আক্রমণ করে শ্রমিকদের মারধর, অফিস ও অফিসের আসবাবপত্র ভাঙচুর করে। এমনকি ইটভাটার শ্রমিকদের সাপ্তাহিক বিল দেওয়ার নগদ ৭লক্ষ ৭৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এছাড়াও তারা আরও চাঁদা দাবি ও প্রাণ নাশের হুমকি প্রদান করে। এমতাবস্থায় ইটভাটার মালিক ও কর্মরত শ্রমিকরা নিরাপত্তা সংকায় রয়েছি। এসময় আইন শৃঙ্খলা বাহিনীর নিকট জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান তিনি।

 

এ বিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, ইটভাটায় হামলার ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা