September 25, 2026, 4:11 pm
শিরোনাম:
মুরাদনগরে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক সম্রাট গ্রেফতার মুরাদনগর, বাঙ্গরায় মাদক সম্রাট রিগ্যান ভূঁইয়া কথিত রক্ষিতাসহ গ্রেফতার প্রধানমন্ত্রী হওয়ার পর ঢাকার বাইরে তারেক রহমানের প্রথম সফর চূড়ান্ত জামালপুরে বিএনপির ২৫ নেতাকর্মী জামায়াতে ইসলামে যোগদান ‘ভোটার হলে ধানের শীষে ভোট দিতাম’, বিদ্যালয়ে শিশুদের শপথ পড়ালেন ছাত্রদল নেতা মুরাদনগরে মহানবী (সা.) এর স্ত্রী কে কটূক্তির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার, শাস্তির দাবিতে বিক্ষোভ নির্বাচনি প্রচারে খালেদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করা হচ্ছে: নাহিদ ইসলাম হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন ইসিতে বাতিল, টিকে গেলো শাপলা কলি চিকিৎসা নিতে পারছেন না ওবায়দুল কাদের, সংকটাপন্ন অবস্থায় পরিবারের নতুন সিদ্ধান্ত নির্বাচনে প্রতিটি কেন্দ্র নিরাপত্তায় আনসার বাহিনী প্রস্তুত

নালিতাবাড়ীতে যুবদল সভাপতি নামকরে চাঁদাবাজি

Reporter Name

উসমান ফারুক, শেরপুর জেলা প্রতিনিধি

নালিতাবাড়ী উপজেলার ৫নং রামচন্দ্রকুড়া মন্ডলিয়া পাড়া ইউনিয়নের বিশগিরিপাড়া গ্রামের হাবুল মিয়া অরফে দৌলত নামের এক যুবক নিজেকে যুবদলের সভাপতি পরিচয়ে এক ভুক্তভোগীর কাছথেকে জমি দখলের কথা বলে ( ৫০) পঞ্চাশহাজার টাকা চুক্তিতে পাঁচ হাজার টাকা অগ্রীম নিয়েছেন। ভুক্তভোগী মৃত রহিম উদ্দিন এর ছেলে মোঃ হাবিবুর রহমান হবি জানান,তার বাবার জমির দলিল পত্র থাকা সত্ত্বেও সেই জমি বেদখল ভাবে তার আপন ফুফু ভোগদখল করছেন, দীর্ঘ দশ বছরের বেশি সময় ধরে।

মোঃ হাবিবুর রহমান হবির বাবা জীবিত না থাকায় বিভিন্ন আওয়ামীলীগ নেতা কর্মির কাছে ছোটাছুটি করলেও সঠিক কোনো সুরাহা হয়নি। ৫ই আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর আবার যখন এই জমি পাওয়ার চেষ্টায় ছোটাছুটি করে, তখন পরিচয় হয় ইউনিয়ন যুবদলের সভাপতি নামে হাবুল মিয়ার সাথে।

হাবুল মিয়া হাবিবুর রহমান হবি কে আশ্বস্ত করে বলে তোমার জমি তুমি ফেরৎ পাবে কিন্তু যুবদলের পোলাপানের খরচ বাবদ ৫০হাজার টাকা লাগবে এক টাকাও কম হবে না। আর অগ্রীম দিতে হবে ১০ হাজার। তখন হবি বলেন আমার কাছে তো এতো টাকা নাই, ৫হাজার টাকা আছে। তখন হাবুল মিয়া বলে দে পাঁচ হাজারই দে বাকিটা কাজ শেষ হলে দিবি বলে ৫হাজার নিয়ে যায়।

টাকা দিয়ে অনেক দিন গুড়ার পর কোনো কাজ না হলে ভুক্তভোগী টাকা ফেরৎ চাইলে আজ দিবো, কাল দিবো বলে হবিকে গুড়াতে থাকেন। সংবাদকর্মী খবর পেয়ে সাক্ষাৎ করলে হাবিবুর রহমান হবি এবং তার মা সংবাদকর্মীর কাছে সবকিছু খোলে বলেন এবং ৫নং রামচন্দ্রকুড়া মন্ডলিয়া পাড়া ইউনিয়ন বিএনপির সকল নেতৃ বিন্দুর কাছে বিচার চেয়েছেন এবং তার জমি বেদখল হতে মুক্ত করে দেওয়ার অনুরোধ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা