July 30, 2026, 4:14 pm
শিরোনাম:
মুরাদনগরে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক সম্রাট গ্রেফতার মুরাদনগর, বাঙ্গরায় মাদক সম্রাট রিগ্যান ভূঁইয়া কথিত রক্ষিতাসহ গ্রেফতার প্রধানমন্ত্রী হওয়ার পর ঢাকার বাইরে তারেক রহমানের প্রথম সফর চূড়ান্ত জামালপুরে বিএনপির ২৫ নেতাকর্মী জামায়াতে ইসলামে যোগদান ‘ভোটার হলে ধানের শীষে ভোট দিতাম’, বিদ্যালয়ে শিশুদের শপথ পড়ালেন ছাত্রদল নেতা মুরাদনগরে মহানবী (সা.) এর স্ত্রী কে কটূক্তির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার, শাস্তির দাবিতে বিক্ষোভ নির্বাচনি প্রচারে খালেদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করা হচ্ছে: নাহিদ ইসলাম হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন ইসিতে বাতিল, টিকে গেলো শাপলা কলি চিকিৎসা নিতে পারছেন না ওবায়দুল কাদের, সংকটাপন্ন অবস্থায় পরিবারের নতুন সিদ্ধান্ত নির্বাচনে প্রতিটি কেন্দ্র নিরাপত্তায় আনসার বাহিনী প্রস্তুত

নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলনে ৪০টি মিনি ড্রেজার ধ্বংস

Reporter Name

উসমান ফারুক-শেরপুর প্রতিনিধি

 

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় অবৈধ বালু উত্তোলন বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানের অংশ হিসেবে আজ (২৭শে জানুয়ারি সোমবার) দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়েছে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা প্রশাসন।অভিযানে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নেতৃত্বে উপজেলার পাহাড়ি নদী ভোগাইয়ে এ অভিযান পরিচালিত হয়।

নালিতাবাড়ীর ভোগাই নদীর নয়াবিল, হাতিপাগার, মন্ডলিয়াপাড়া, তন্তর, হাতিপাগার, কালাকুমা ও নাকুগাঁও ব্রিজ এলাকায় এ অভিযানে ৪০টির মতো শ্যালুচালিত মিনি ড্রেজার, অন্তত ৩০টি টাওয়ার বা বালু নেটিংয়ের স্থাপনা ও অসংখ্য পাইপ ধ্বংস করা হয়। তবে অভিযানের খবর পেয়ে আগেভাগেই বালু উত্তোলনে জড়িতরা সটকে পড়ায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযানকালে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা অংশ নেন।এর আগে গতকাল রোববার ভোগাই নদীর গোবিন্দনগর ছয়আনী পাড়া ও গোবিন্দনগর ঘোনাপাড়ায় অভিযান চালিয়ে অন্তত ২০টি টাওয়ার, তিনটি মিনি ড্রেজার ও অসংখ্য পাইপ ধ্বংস করা হয়। বালু উত্তোলনে জড়িত থাকার অভিযোগে তিন জনকে আটক করে প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা