July 31, 2026, 7:03 pm
শিরোনাম:
মুরাদনগরে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক সম্রাট গ্রেফতার মুরাদনগর, বাঙ্গরায় মাদক সম্রাট রিগ্যান ভূঁইয়া কথিত রক্ষিতাসহ গ্রেফতার প্রধানমন্ত্রী হওয়ার পর ঢাকার বাইরে তারেক রহমানের প্রথম সফর চূড়ান্ত জামালপুরে বিএনপির ২৫ নেতাকর্মী জামায়াতে ইসলামে যোগদান ‘ভোটার হলে ধানের শীষে ভোট দিতাম’, বিদ্যালয়ে শিশুদের শপথ পড়ালেন ছাত্রদল নেতা মুরাদনগরে মহানবী (সা.) এর স্ত্রী কে কটূক্তির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার, শাস্তির দাবিতে বিক্ষোভ নির্বাচনি প্রচারে খালেদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করা হচ্ছে: নাহিদ ইসলাম হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন ইসিতে বাতিল, টিকে গেলো শাপলা কলি চিকিৎসা নিতে পারছেন না ওবায়দুল কাদের, সংকটাপন্ন অবস্থায় পরিবারের নতুন সিদ্ধান্ত নির্বাচনে প্রতিটি কেন্দ্র নিরাপত্তায় আনসার বাহিনী প্রস্তুত

নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু লুটপাট,একজনের জেল

Reporter Name

শেরপুর নালিতাবাড়ী প্রতিনিধি

শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে মোস্তফা কামাল নামে এক বালু শ্রমিককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মোস্তফা কামাল আন্ধারু পাড়া গ্রামের হাসমত আলীর ছেলে।শুক্রবার (২৪শে জানুয়ারি) বিকেলে নালিতাবাড়ী উজেলার বাতকুচি-পলাশিকুড়া এলাকায় চেল্লাখালী নদীর তীরবর্তী এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান। অভিযান চলা কালে শ্যালুচালিত ৮টি মিনি ড্রেজার, ৪টি স্থাপনা ও অসংখ্য পাইপ ধ্বংস করা হয়। স্থানীয় বন বিভাগের সহযোগিতায় পরিচালিত অভিযানে অভিযানে রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।এর আগে বৃহস্পতিবার বন বিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলামের নেতৃত্বে পশ্চিম সমশ্চুড়া কালিস্থান ও রঞ্জণা ঝর্ণা এলাকায় অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান চালানো হয়। অভিযানে ৩টি মিনি ড্রেজার ও ৪টি স্থাপনা ধ্বংসসহ অসংখ্য পাইপ ধ্বংস করা হয়।৫ আগস্ট পরবতর্তী সময়ে উপজেলার নদীসমূহ ছাড়াও বিভিন্ন ঝর্ণা, পাহাড়ি ঝিরি ও পাহাড়ের উপত্যকা খুঁড়ে চলছে বালু ও খনিজ সম্পদের নিয়ন্ত্রণহীন লুটপাটের ঘটনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা