June 6, 2026, 1:35 am
শিরোনাম:
মুরাদনগরে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক সম্রাট গ্রেফতার মুরাদনগর, বাঙ্গরায় মাদক সম্রাট রিগ্যান ভূঁইয়া কথিত রক্ষিতাসহ গ্রেফতার প্রধানমন্ত্রী হওয়ার পর ঢাকার বাইরে তারেক রহমানের প্রথম সফর চূড়ান্ত জামালপুরে বিএনপির ২৫ নেতাকর্মী জামায়াতে ইসলামে যোগদান ‘ভোটার হলে ধানের শীষে ভোট দিতাম’, বিদ্যালয়ে শিশুদের শপথ পড়ালেন ছাত্রদল নেতা মুরাদনগরে মহানবী (সা.) এর স্ত্রী কে কটূক্তির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার, শাস্তির দাবিতে বিক্ষোভ নির্বাচনি প্রচারে খালেদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করা হচ্ছে: নাহিদ ইসলাম হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন ইসিতে বাতিল, টিকে গেলো শাপলা কলি চিকিৎসা নিতে পারছেন না ওবায়দুল কাদের, সংকটাপন্ন অবস্থায় পরিবারের নতুন সিদ্ধান্ত নির্বাচনে প্রতিটি কেন্দ্র নিরাপত্তায় আনসার বাহিনী প্রস্তুত

জলঢাকায় উদ্দীপন এগ্রোর আয়োজনে বীজ আলু ফলাফল প্রদশনী

Reporter Name

জসিনুর রহমান জলঢাকা উপজেলা প্রতিনিধি

 

“পল্লী উন্নয়নের প্রযুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানসম্মত বীজ আলু উৎপাদনে উদ্দীপন এগ্রো লিমিটেড এবং টিএফআরডি সীডস্ যৌথ উদ্যোগে বীজ আলু ফলাফল প্রদশর্ন ও মাঠ প্রশিক্ষণ অনুষ্ঠানের আয়োজন করে। শনিবার বিকেলে নীলফামারী জেলার  জলঢাকার উপজেলার  চিড়াভিজা গোলনা ইউনিয়নে সোলেমানের চৌপুথি সংলগ্ন এলাকায় মানসম্মত বীজ আলু উৎপাদনে উদ্দীপন এগ্রো লিমিটেড(ইউ এ এল)  এবং টেকনোলজি ফর রুরাল ডেভেলপমেন্ট(টিএফআরডি) শেরপুর বগুড়ার আয়োজনে ডিলার,  কৃষক,বিক্রয় প্রতিনিধি এবং দেশের স্বনামধন্য প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দের  নিয়ে মাঠ প্রদর্শনীর আয়োজন করে ।

উক্ত মাঠ প্রদর্শন  অনুষ্ঠানে উদ্দীপণ এগ্রো লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ড. এম এ মতিন স্যারের  সভাপতিত্বে  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ নাসিমুল গনি প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক মোঃ নাইরুজ্জামান, পুলিশ সুপার মোর্শেদ আলম,জেলা বীজ প্রত্যায়ন কর্মকর্তা মোঃ মাজিদুল ইসলাম, জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ ইমরুল মোজাক্কিন, কৃষিবিদ এস এম আব্দুল মুকিত (হেড অফ বিজনেস), উদ্দীপন এগ্রো লিমিটেড এবং সার্বিক সহযোগিতায় জলঢাকা থানা অফিসার ইনচার্জ আরজু মো: সাজ্জাদ হোসেন।এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহাদয়  মোঃ নাসিমুল গনি মানসম্মত বীজ আলু উৎপাদনে উদ্দীপন এগ্রো লিমিটেড  এবং  টি এফ আর ডি বীজ আলুর মাঠ  পরিদর্শন করেন এবং উদ্দীপন এগ্রো লিমিটেড  ও  টি এফ আর ডি সীডস্ যেন আরো ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করে এই  পরামর্শ প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা