July 31, 2026, 6:57 pm
শিরোনাম:
মুরাদনগরে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক সম্রাট গ্রেফতার মুরাদনগর, বাঙ্গরায় মাদক সম্রাট রিগ্যান ভূঁইয়া কথিত রক্ষিতাসহ গ্রেফতার প্রধানমন্ত্রী হওয়ার পর ঢাকার বাইরে তারেক রহমানের প্রথম সফর চূড়ান্ত জামালপুরে বিএনপির ২৫ নেতাকর্মী জামায়াতে ইসলামে যোগদান ‘ভোটার হলে ধানের শীষে ভোট দিতাম’, বিদ্যালয়ে শিশুদের শপথ পড়ালেন ছাত্রদল নেতা মুরাদনগরে মহানবী (সা.) এর স্ত্রী কে কটূক্তির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার, শাস্তির দাবিতে বিক্ষোভ নির্বাচনি প্রচারে খালেদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করা হচ্ছে: নাহিদ ইসলাম হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন ইসিতে বাতিল, টিকে গেলো শাপলা কলি চিকিৎসা নিতে পারছেন না ওবায়দুল কাদের, সংকটাপন্ন অবস্থায় পরিবারের নতুন সিদ্ধান্ত নির্বাচনে প্রতিটি কেন্দ্র নিরাপত্তায় আনসার বাহিনী প্রস্তুত

জয়পুরহাট পাঁচবিবিতে পুলিশ পরিচয়ে ৭০ হাজার টাকা লুট করা সেই ভুয়া পুলিশ ফুলবাড়ী থেকে গ্রেফতার ১

Reporter Name

মোঃ আল-আমিন, জয়পুরহাট জেলা প্রতিনিধি

 

জয়পুরহাটের পাঁচবিবিতে পুলিশ পরিচয়ে মাদক তল্লাশির নামে গত ১৪ ডিসেম্বর রোজ শনিবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার আওলাই ইউনিয়নের গুড়নী গ্রামের শ্রী সুবত মালি (২৮) এর বাড়িতে ঢুকে ঘরের লেপ-তোশক উল্টাপাল্টা ও আসবাবপত্র তছনছ করে ৭০ হাজার টাকা লুট করে নিয়ে যাওয়া সেই ভুয়া পুলিশ ফুলবাড়ী থেকে গ্রেপ্তার করেছে পাঁচবিবি থানা পুলিশ।স্থানীয় জনপ্রতিনিধি ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১২টার দিকে দুটি মোটরসাইকেলযোগে তিন ব্যক্তি গুড়নী গ্রামের শ্রী সুবতের বাড়ির সামনে গিয়ে দাঁড়ায়। তাদের কাছে হ্যান্ডকাফ ও কোমরে ওয়াকি-টকি ছিল। তারা পুলিশ পরিচয় দিয়ে সুবতের বাড়িতে ঢুকে দুটি ঘরের তালা ভেঙে লেপ-তোশক উল্টাপাল্টা ও ঘরের আসবাবপত্র তছনছ করে। পরে গ্রামবাসী জানতে পারে তারা আসল পুলিশ নয়, প্রতারক।

সুবত মালি বলেন, আমি মাঠে কাজ করছিলাম। দিনের বেলায় প্রকাশ্যে পুলিশের পরিচয় দিয়ে আমার ঘরের তালা ভেঙে ৭০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে তারা। আমি গবিব মানুষ, জমি ফেরত নেওয়ার ওই টাকা ঘরে রেখেছিলাম। আমি এখন স্ত্রী-সন্তান নিয়ে কীভাবে চলব। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত চাই।সুবত মালীর অভিযোগের পরিপ্রেক্ষিতে এতদিন পুলিশ আড়ালে কাজ চালিয়ে যাচ্ছিল। সেই ভুয়া পুলিশের খোঁজে পাঞ্জাবি থানার এসআই আব্দুল্লাহ আল মামুন ও এএসআই সোহেল রানা তাদেরকে ধরার জন্য এতদিন ওত পেতে ছিল । গোপন সংবাদের ভিত্তিতে আজ ২৮শে জানুয়ারি রোজ মঙ্গলবার পাঁচবিবি থানার এস,আই আব্দুল্লাহ আল মামুন ও এ,এস,আই সোহেল রানার নেতৃত্বে ফুলবাড়ী থেকে বিকেল আনুমানিক ৩:৩০ মিনিটে ওই ভুয়া পুলিশ সেজে টাকা লুটকারী ১ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এ বিষয়ে পাঁচবিবি থানার পরিদর্শক (ওসি) মো. কাওসার আলী সাংবাদিকদের জানান গোপন সংবাদের ভিত্তিতে আমরা তাদের খোঁজ পাই এবং আমাদের পাঁচবিবি থানার সাহসী এসআই আব্দুল্লাহ আল মামুন ও এ, এস ,আই সোহেল রানার নেতৃত্বে তাদেরকে ধরতে সক্ষম হয়। এবং এ ঘটনার সাথে আর কারা কারা জড়িত আছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা