April 4, 2026, 3:54 am
শিরোনাম:
মুরাদনগর, বাঙ্গরায় মাদক সম্রাট রিগ্যান ভূঁইয়া কথিত রক্ষিতাসহ গ্রেফতার প্রধানমন্ত্রী হওয়ার পর ঢাকার বাইরে তারেক রহমানের প্রথম সফর চূড়ান্ত জামালপুরে বিএনপির ২৫ নেতাকর্মী জামায়াতে ইসলামে যোগদান ‘ভোটার হলে ধানের শীষে ভোট দিতাম’, বিদ্যালয়ে শিশুদের শপথ পড়ালেন ছাত্রদল নেতা মুরাদনগরে মহানবী (সা.) এর স্ত্রী কে কটূক্তির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার, শাস্তির দাবিতে বিক্ষোভ নির্বাচনি প্রচারে খালেদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করা হচ্ছে: নাহিদ ইসলাম হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন ইসিতে বাতিল, টিকে গেলো শাপলা কলি চিকিৎসা নিতে পারছেন না ওবায়দুল কাদের, সংকটাপন্ন অবস্থায় পরিবারের নতুন সিদ্ধান্ত নির্বাচনে প্রতিটি কেন্দ্র নিরাপত্তায় আনসার বাহিনী প্রস্তুত প্রার্থিতা ফিরে পেতে আপিল করেছেন তাসনিম যারা

গজারিয়া ৭১ টেলিভিশন মিথ্যে নিউজ প্রচারের বিরুদ্ধে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল

Reporter Name

মোঃ দুলাল সরকার, স্টাফ রিপোর্টার

 

মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলা গত ১৯ জানুয়ারি সোমবার নয়ন পিয়াস ও রিপন সরকারের অত্যাচারে ৩০০ পরিবার এলাকা ছারা এই বিষয় নিয়ে মিথ্যে সংবাদ প্রচার করা হয় সেই নিউজের পরিপেক্ষিতে আজ ২১ ই জানুয়ারী বুধবার সকাল ১১ ঘটিকায়,ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল আয়োজন করেন, এতে এলাকার প্রায় ২ শতাধিক লোক অংশগ্রহণ করেন। এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন গুয়াগাছিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য মোহামম্মদ আলী, ২ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য হারুন মিয়া, ভুক্তভোগী পরিবারের সদস্য আক্তার হোসেন, শিল্পি আক্তার সহ এলাকাবাসরী এসময় মোহামম্মদ আলী মেম্বার বলেন, আমার ভাতিজা রিপন,নয়ন সরকার ও আমার ছোট ছেলে পিয়াস সরকারকে নিয়ে ৭১ টেলিভিশন একটি ভূয়া ও ভিত্তিহীন নিউজ প্রচার করে, যেখানে উল্লেখ্য করা হয়, আমার দুই বাতিজা ও আমার ছেলের অত্যাচার করে আমাদের এলাকায় ৩০০ পরিবারকে উচ্ছেদ করে দিয়েছে, এমন মিথ্যা ভিত্তিহীন নিউজ প্রচার করায় আমি অত্যন্ত দুঃখ প্রকাশ করছি, ৭১ টেলিভিশন বাংলাদেশের একটি স্বনামধন্য গণমাধ্যম।

সেই স্বনামধন্য গণমাধ্যমে এরকম মিথ্যা ভিত্তিহীন নিউজ প্রচার করায় আমি মর্মান্তিকভাবে বিস্মিত ও চিন্তিত, আমি মাননীয় এসপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, গজারিয়া থানায় একাধিক মামলার আসামি ওয়ারেন্ট ভুক্ত আসামি ইয়াবা সম্রাট ও ডাকাত লিটন সরকারের একনিষ্ঠ সহযোগী ৭১ টেলিভিশনের প্রতিনিধি জসিম দেওয়ান এর মাধ্যমে আপনি লিস্ট নিবেন কোন ৩০০ পরিবার আমাদের এলাকা থেকে তারা বিতাড়িত এবং অত্যাচারিত হয়ে তারা এলাকায় থাকতে পারে না। অন্যথায় কেন এই মিথ্যা ভিত্তিহীন নিউজ প্রচার করা হলো আমি আপনার কাছে এই মিথ্যা নিউজ করার শাস্তি দাবী করছি। এ সময় ইউপি সদস্য হারুন বলেন, ইয়াবা লিটন, ফিরোজ কসাই, গুলজার, এরা আন্তজেলা মাদক কারবারি, তাদের একান্ত সার্বিক সহযোগীতা কারী সাংবাদিক জসিম দেওয়ান টাকার বিনিময় এলাকায়,অশান্তি সৃষ্টি করার জন্য এই মিথ্যে ও ভিত্তিহীন নিউজ প্রচার করেন, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং এসপি মহাদয়ের কাছে আকুল নিবেদন, কোন ৩০০ পরিবারকে এলাকা ছাড়া করা হলো আপনি সরে জমিনে এসে দেখবেন, কেনো এমন মিথ্যে ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক নিউজ করা হলো হলো এর সঠিক বিচার দাবী করছি।
এসময়,ভুক্তভোগী পরিবারের সদস্য শিল্পি আক্তার বলেন, মাদক সম্রাট ইয়াবা লিটন, গুলজার,আব্দু গোলজার, সুমন, এই কিছুদিন আগে ইয়াবা পাচার কালে গজারিয়া থানায় আটক হন। একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি হয়েও তারা স্থানিয় প্রশাসনের সাথে আমাদের বাড়ীতে এসে আমাদের সাথে বিদ্রুপ আচরণ করে। আমি মাননীয় এসপি মহোদ এর কাছে এর সঠিক বিচার চাচ্ছি, এবং গত ১৯ তারিখে আমার ভাইদের বিরুদ্ধে ৭১ টেলিভিশনে মিথ্যা ভিত্তিহীন নিউজ প্রচার করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
উক্ত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে ভুক্তভোগী পরিবার ও এলাকার দুই শতাধিক লোক অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা