September 24, 2026, 11:07 am
শিরোনাম:
মুরাদনগরে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক সম্রাট গ্রেফতার মুরাদনগর, বাঙ্গরায় মাদক সম্রাট রিগ্যান ভূঁইয়া কথিত রক্ষিতাসহ গ্রেফতার প্রধানমন্ত্রী হওয়ার পর ঢাকার বাইরে তারেক রহমানের প্রথম সফর চূড়ান্ত জামালপুরে বিএনপির ২৫ নেতাকর্মী জামায়াতে ইসলামে যোগদান ‘ভোটার হলে ধানের শীষে ভোট দিতাম’, বিদ্যালয়ে শিশুদের শপথ পড়ালেন ছাত্রদল নেতা মুরাদনগরে মহানবী (সা.) এর স্ত্রী কে কটূক্তির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার, শাস্তির দাবিতে বিক্ষোভ নির্বাচনি প্রচারে খালেদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করা হচ্ছে: নাহিদ ইসলাম হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন ইসিতে বাতিল, টিকে গেলো শাপলা কলি চিকিৎসা নিতে পারছেন না ওবায়দুল কাদের, সংকটাপন্ন অবস্থায় পরিবারের নতুন সিদ্ধান্ত নির্বাচনে প্রতিটি কেন্দ্র নিরাপত্তায় আনসার বাহিনী প্রস্তুত

আনোয়ারায় সড়কের পাশে পড়ে থাকা অজ্ঞাত মহিলার মরদেহ উদ্ধার করল থানা পুলিশ

Reporter Name

এম ইমরান বিন ইসলাম, চট্টগ্রাম জেলা প্রতিনিধি :

 

দক্ষিণ চট্টগ্রামের উপজেলা আনোয়ারায় অজ্ঞাত এক মহিলার (১৫) মরদেহ উদ্ধার করেছে আনোয়ারা থানা পুলিশ। আজ সোমবার (৩ মার্চ) সকাল ১০টার দিকে (আনোয়ারা-বাঁশখালী) আঞ্চলিক সড়কের বারখাইন ইউনিয়নের ঝিওরী এলাকার উত্তর বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।স্থানীয় বাসিন্দারা জানান, সকালে সড়কের পাশে একজন নারীর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। মনে হচ্ছে ওই নারীকে হত্যা করে রাতে গাড়ি থেকে মরদেহ ফেলে চলে গেছে। কেউ তার পরিচয় শনাক্ত করতে পারছে না। পরে খবর দিলে আনোয়ারা থানার পুলিশ এসে লাশ উদ্ধার করে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, সড়কে পাশে নামপরিচয়হীন নারী পড়ে আছে এমন খবরে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অজ্ঞাত ওই নারীকে হত্যা করে সড়কে পাশে রেখে চলে গেছে কে বা কারা।পরে সেখান থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রিপোর্ট : এম ইমরান বিন ইসলাম, চট্টগ্রাম জেলা প্রতিনিধি।
তাং: ০৩/০৩/২৫ইং,০১৩০২০৫৯৯৪০।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা