September 25, 2026, 5:02 pm
শিরোনাম:
মুরাদনগরে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক সম্রাট গ্রেফতার মুরাদনগর, বাঙ্গরায় মাদক সম্রাট রিগ্যান ভূঁইয়া কথিত রক্ষিতাসহ গ্রেফতার প্রধানমন্ত্রী হওয়ার পর ঢাকার বাইরে তারেক রহমানের প্রথম সফর চূড়ান্ত জামালপুরে বিএনপির ২৫ নেতাকর্মী জামায়াতে ইসলামে যোগদান ‘ভোটার হলে ধানের শীষে ভোট দিতাম’, বিদ্যালয়ে শিশুদের শপথ পড়ালেন ছাত্রদল নেতা মুরাদনগরে মহানবী (সা.) এর স্ত্রী কে কটূক্তির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার, শাস্তির দাবিতে বিক্ষোভ নির্বাচনি প্রচারে খালেদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করা হচ্ছে: নাহিদ ইসলাম হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন ইসিতে বাতিল, টিকে গেলো শাপলা কলি চিকিৎসা নিতে পারছেন না ওবায়দুল কাদের, সংকটাপন্ন অবস্থায় পরিবারের নতুন সিদ্ধান্ত নির্বাচনে প্রতিটি কেন্দ্র নিরাপত্তায় আনসার বাহিনী প্রস্তুত

হাইকোর্টের স্থগিতাদেশ মানছে না রাজউক

Reporter Name

মাসুদ পারভেজ (উত্তরা)

 

হাইকোর্টের স্থগিতাদেশ উপেক্ষা করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক উত্তরা জোনাল অফিসের গুরুত্বপূর্ণ সকল ফাইল এবং নথিপত্র মতিঝিল রাজউক প্রধান কার্যালয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এ সময় দেখা যায়, রাজউকের লোকজন গত ২/৩ দিন যাবত পিক-আপ, ভেন ও সিএনজি দিয়ে বিভিন্ন পাইলপত্র সরিয়ে নিয়ে যাচ্ছে। উচ্চ আদালতে আদেশ অমান্য করার এমন হীন কাজের কারণে স্থানীয়দের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীরা বলছে রাজউকের কিছু অসাধু কর্মকর্তাদের প্রতিহিংসার কারণে রাজউক অফিসে যে কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে।জানা যায়, এখানকার উপ-পরিচালক, এস্টেট ও ভূমি ২ কার্যালয় উত্তরা থেকে মতিঝিলে স্থানান্তরের রিটকারী সিদ্ধান্তের আদেশ চ্যালেঞ্জ করে গত ২ ফেব্রুয়ারী হাইকোর্ট স্থগিতাদেশ দেয়।মামলানং ১৫১৮/২০২৫।

সরেজমিনে দেখা যায়,হাইকোর্টের নির্দেশ উপেক্ষা করে ৩রা ফেব্রুয়ারী থেকে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) দুপুর পর্যন্ত উত্তরা রাজউক অফিস থেকে ফাইল এবং নথিপত্র মতিঝিলে স্থানান্তর করছে রাজউক কর্মকর্তা কর্মচারীরা। এ বিষয়ে তাদেরকে জিজ্ঞাসা করলে তারা বলে উপরের নির্দেশনাই মালামাল নাওয়া হচ্ছে।জানা যায়,এর আগে উত্তরা রাজউক জোনাল অফিস স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে উত্তরা, তুরাগ, টঙ্গী এলাকাবাসীর পক্ষে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করে মো: মনির হোসেন। সেখানে তারা উল্লেখ করেন,রাজউক উত্তরা জোনাল অফিস মতিঝিলে একীভূত করা হলে উত্তরা তুরাগ টঙ্গী ও নিকুঞ্জ এলাকার প্রায় লক্ষাধিক প্লট ও ফ্ল্যাট মালিক হয়রানি এবং চরম ভোগান্তির শিকার হবে।

উত্তরার বাসিন্দা চান মিয়া বলেন, রাজউক উচ্চ আদালতের নির্দেশ মানতেছে না। অত্র এলাকার লক্ষাধিক প্লট ও ফ্ল্যাট মালিক উত্তরা থেকে ২০ কি,মি যানজট ভোগান্তির শিকার হয়ে মতিঝিল রাজউকের প্রধান কার্যালয়ে সেবার জন্য যেতে হবে ইহা কোনভাবে কাম্য নয়। তিন দফায় উত্তরার হাজার হাজার মানুষ মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করলেও রাজউকের কিছু অসাধু কর্মকর্তা এটিকে কর্ণপাত করেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা