September 25, 2026, 5:02 pm
শিরোনাম:
মুরাদনগরে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক সম্রাট গ্রেফতার মুরাদনগর, বাঙ্গরায় মাদক সম্রাট রিগ্যান ভূঁইয়া কথিত রক্ষিতাসহ গ্রেফতার প্রধানমন্ত্রী হওয়ার পর ঢাকার বাইরে তারেক রহমানের প্রথম সফর চূড়ান্ত জামালপুরে বিএনপির ২৫ নেতাকর্মী জামায়াতে ইসলামে যোগদান ‘ভোটার হলে ধানের শীষে ভোট দিতাম’, বিদ্যালয়ে শিশুদের শপথ পড়ালেন ছাত্রদল নেতা মুরাদনগরে মহানবী (সা.) এর স্ত্রী কে কটূক্তির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার, শাস্তির দাবিতে বিক্ষোভ নির্বাচনি প্রচারে খালেদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করা হচ্ছে: নাহিদ ইসলাম হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন ইসিতে বাতিল, টিকে গেলো শাপলা কলি চিকিৎসা নিতে পারছেন না ওবায়দুল কাদের, সংকটাপন্ন অবস্থায় পরিবারের নতুন সিদ্ধান্ত নির্বাচনে প্রতিটি কেন্দ্র নিরাপত্তায় আনসার বাহিনী প্রস্তুত

নালিতাবাড়ীতে অবৈধ বালু খননকারিসহ গ্রেফতার ৬

Reporter Name

উসমান ফারুক, শেরপুর প্রতিনিধি

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত এবং বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে দায়ের করা মামলার ৬ আসামিকে গ্রেপ্তার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ। বুধবার (৫ই ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী থানার একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। বৃহস্পতিবার (৬ই ফেব্রুয়ারি) দুপুরে গ্রেপ্তারকৃতদের শেরপুর আদালতে সোপর্দ করা হয়।

পুলিশ জানায়, বালু ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর মামলায় গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন—উপজেলার মরিচপুরান ইউনিয়নের ফকির পাড়া গ্রামের মোঃ ফজলুল হক ওরফে আদর (৫২), দক্ষিণ কোন্নগর গ্রামের মোঃ সাদ্দাম হোসেন ওরফে সাদেক মিয়া (৩২) এবং একই গ্রামের মোঃ আব্দুল হান্নান (৪০)। এ ছাড়া ওয়ারেন্টভুক্ত আসামিদের মধ্যে রয়েছেন—উপজেলার পোড়াগাও ইউনিয়নের লক্ষীকুড়া গ্রামের শহর আলী, মফিদুল ইসলাম এবং ধোপাকুড়া গ্রামের হাবিবুর রহমান।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা