July 30, 2026, 4:07 pm
শিরোনাম:
মুরাদনগরে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক সম্রাট গ্রেফতার মুরাদনগর, বাঙ্গরায় মাদক সম্রাট রিগ্যান ভূঁইয়া কথিত রক্ষিতাসহ গ্রেফতার প্রধানমন্ত্রী হওয়ার পর ঢাকার বাইরে তারেক রহমানের প্রথম সফর চূড়ান্ত জামালপুরে বিএনপির ২৫ নেতাকর্মী জামায়াতে ইসলামে যোগদান ‘ভোটার হলে ধানের শীষে ভোট দিতাম’, বিদ্যালয়ে শিশুদের শপথ পড়ালেন ছাত্রদল নেতা মুরাদনগরে মহানবী (সা.) এর স্ত্রী কে কটূক্তির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার, শাস্তির দাবিতে বিক্ষোভ নির্বাচনি প্রচারে খালেদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করা হচ্ছে: নাহিদ ইসলাম হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন ইসিতে বাতিল, টিকে গেলো শাপলা কলি চিকিৎসা নিতে পারছেন না ওবায়দুল কাদের, সংকটাপন্ন অবস্থায় পরিবারের নতুন সিদ্ধান্ত নির্বাচনে প্রতিটি কেন্দ্র নিরাপত্তায় আনসার বাহিনী প্রস্তুত

জয়পুরহাটে নিখোঁজের পাঁচ দিনপর মিলল বাঁশঝাড়ে পিপাসের ঝুলন্ত মৃতদেহ

Reporter Name

মোঃ আল আমিন,জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

 

জয়পুরহাটে নিখোঁজের পাঁচদিন পর মাহমুদুল হাসান পিপাস(২৮)নামের এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।পিপাস জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রুকিন্দিপুর গ্রামের মাহবুবুর রহমানের ছেলে।

তারা জয়পুরহাট শহরের ধানমন্ডি এলাকায় ভাড়া বাসায় থাকতেন রোববার(২ফেব্রুয়ারি)দুপুর ১২টার দিকে জয়পুরহাট সদর উপজেলার ধারকি সূতীঘাট এলাকার বাঁশ ঝাড় থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানান, ধারকি গ্রামের জোসনা বেগম নামের এক নারী ওই বাঁশ ঝাড়ে পাতা নিতে গেলে ঝুলন্ত মৃতদেহ দেখতে পান। তখন চিৎকার দিলে অন্যরা এসে পুলিশকে সংবাদ দেয়।

পিপাসের খালাতো ভাই শুভ সাংবাদিকদের জানান, গত শুক্রবারে তার বিয়ের কথা ছিলো, কিন্তু বুধবার থেকেই তাকে পাওয়া যাচ্ছিল না। পরে আক্কেলপুর থানায় জিডি করা হয়। আজ দুপুরে মৃতদেহ পাওয়ার খবরে এসে দেখি সেটি পিপাসের।

এ বিষয় নিশ্চিত করেছেন আক্কেলপুর থানার এসআই মাসুদ হোসেন সাংবাদিকদের বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে আত্মহত্যা, নাকি তা জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা