July 30, 2026, 11:28 am
শিরোনাম:
মুরাদনগরে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক সম্রাট গ্রেফতার মুরাদনগর, বাঙ্গরায় মাদক সম্রাট রিগ্যান ভূঁইয়া কথিত রক্ষিতাসহ গ্রেফতার প্রধানমন্ত্রী হওয়ার পর ঢাকার বাইরে তারেক রহমানের প্রথম সফর চূড়ান্ত জামালপুরে বিএনপির ২৫ নেতাকর্মী জামায়াতে ইসলামে যোগদান ‘ভোটার হলে ধানের শীষে ভোট দিতাম’, বিদ্যালয়ে শিশুদের শপথ পড়ালেন ছাত্রদল নেতা মুরাদনগরে মহানবী (সা.) এর স্ত্রী কে কটূক্তির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার, শাস্তির দাবিতে বিক্ষোভ নির্বাচনি প্রচারে খালেদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করা হচ্ছে: নাহিদ ইসলাম হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন ইসিতে বাতিল, টিকে গেলো শাপলা কলি চিকিৎসা নিতে পারছেন না ওবায়দুল কাদের, সংকটাপন্ন অবস্থায় পরিবারের নতুন সিদ্ধান্ত নির্বাচনে প্রতিটি কেন্দ্র নিরাপত্তায় আনসার বাহিনী প্রস্তুত

গজারিয়া যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ১৫

Reporter Name

মোঃ দুলাল সরকার,মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি :-

 

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা যাত্রীবাহী বাস উল্টে স্বাধীন হোসেন সুমন (৩৬) নামে একজন নিহত হয়েছেন।এ দুর্ঘটনায় আহত হয়েছেন ১৫ জন রাত পৌনে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের বাউশিয়া পাখির মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহত স্বাধীন হোসেন সুমন কুমিল্লার দেবিদ্বার উপজেলা বাসিন্দা বলে জানা গেছে। আহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে নয়জনের নাম জানা গেছে। তারা হলেন- ছফির আলী (৪৫), ইসলাম (৪০), এরশাদুল হক (৩৫), ফারুক (২২), হাবিবুর রহমান (৩০), আরশাদুল (২৫), শফিকুল ইসলাম (৩০), নুরুজ্জামান (৩৫), মাহাবুব রহমান (২২)।

জানা যায়, কুমিল্লা থেকে ঢাকাগামী জলঢাকা পরিবহনের একটি যাত্রীবাহী বাস গজারিয়া অংশের বাউশিয়া পাখির মোড় এলাকায় আসলে কুমিল্লাগামী লেন থেকে একটি ট্রাক ইউটার্ন নিয়ে ঢাকাগামী লেনে যাওয়ার সময় বাসের সাথে সংঘর্ষ হয়।এ সময় যাত্রীবাহী বাসটি রোড ডিভাইডারে ধাক্কা দিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। আহত ১৫জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন।গজারিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ রিফাত মল্লিক বলেন, খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে ছুটে যাই। আমরা বাসের ৯ জন যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠাই। আরো কয়েকজন যাত্রীকে স্থানীয় লোকজন এবং পুলিশ সদস্যরা হাসপাতালে পাঠিয়েছেন।

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা.আশরাফুল আলম শুভ বলেন, রাত নয়টার পর সড়ক দুর্ঘটনায় আহত ১২জন রোগীকে আমাদের হাসপাতালে নিয়ে আসা হয়। এদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। বাকি চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা