July 30, 2026, 6:09 pm
শিরোনাম:
মুরাদনগরে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক সম্রাট গ্রেফতার মুরাদনগর, বাঙ্গরায় মাদক সম্রাট রিগ্যান ভূঁইয়া কথিত রক্ষিতাসহ গ্রেফতার প্রধানমন্ত্রী হওয়ার পর ঢাকার বাইরে তারেক রহমানের প্রথম সফর চূড়ান্ত জামালপুরে বিএনপির ২৫ নেতাকর্মী জামায়াতে ইসলামে যোগদান ‘ভোটার হলে ধানের শীষে ভোট দিতাম’, বিদ্যালয়ে শিশুদের শপথ পড়ালেন ছাত্রদল নেতা মুরাদনগরে মহানবী (সা.) এর স্ত্রী কে কটূক্তির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার, শাস্তির দাবিতে বিক্ষোভ নির্বাচনি প্রচারে খালেদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করা হচ্ছে: নাহিদ ইসলাম হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন ইসিতে বাতিল, টিকে গেলো শাপলা কলি চিকিৎসা নিতে পারছেন না ওবায়দুল কাদের, সংকটাপন্ন অবস্থায় পরিবারের নতুন সিদ্ধান্ত নির্বাচনে প্রতিটি কেন্দ্র নিরাপত্তায় আনসার বাহিনী প্রস্তুত

৫ই আগস্ট নালিতাবাড়ীতে নাশকতা মামলায় আওয়ামিলীগ নেতা গ্রেফতার

Reporter Name

উসমান ফারুক-শেরপুর প্রতিনিধি

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় গত ৫ই আগস্টে বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, হামলা ভাংচুর এবং লুটপাটের অভিযোগে দায়ের করা নাশকতায় জড়িত মামলায় আমিনুল ইসলাম (৪২) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে।সোমবার (২৭শে জানুয়ারি) রাত দশটার দিকে তার নিজ বাড়ি নালিতাবাড়ী উপজেলার পলাশিয়া সুতিয়ারপাড় এলাকা থেকে গ্রেফতার করা হয়।

আমিনুল ইসলাম ৬নং কাকরকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন।পুলিশ জানায়, গেল বছরের ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরপরই নালিতাবাড়ী শহরের বিভিন্ন সরকারী ও বেসরকারী স্থাপনায় অগ্নিসংযোগ, হামলা এবং ভাংচুরের ঘটনা ঘটে। ওই ঘটনায় গেল বছরের ১৩ ডিসেম্বর শহরের বাজার ছিটপাড়া মহল্লার ফরিদ মিয়া নামে এক ব্যক্তি বাদী হয়ে ৭৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামাদের আসামী করে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করে। মামলায় স্থানীয় আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দকে আসামী করা হয়।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা