August 1, 2026, 6:50 pm
শিরোনাম:
মুরাদনগরে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক সম্রাট গ্রেফতার মুরাদনগর, বাঙ্গরায় মাদক সম্রাট রিগ্যান ভূঁইয়া কথিত রক্ষিতাসহ গ্রেফতার প্রধানমন্ত্রী হওয়ার পর ঢাকার বাইরে তারেক রহমানের প্রথম সফর চূড়ান্ত জামালপুরে বিএনপির ২৫ নেতাকর্মী জামায়াতে ইসলামে যোগদান ‘ভোটার হলে ধানের শীষে ভোট দিতাম’, বিদ্যালয়ে শিশুদের শপথ পড়ালেন ছাত্রদল নেতা মুরাদনগরে মহানবী (সা.) এর স্ত্রী কে কটূক্তির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার, শাস্তির দাবিতে বিক্ষোভ নির্বাচনি প্রচারে খালেদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করা হচ্ছে: নাহিদ ইসলাম হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন ইসিতে বাতিল, টিকে গেলো শাপলা কলি চিকিৎসা নিতে পারছেন না ওবায়দুল কাদের, সংকটাপন্ন অবস্থায় পরিবারের নতুন সিদ্ধান্ত নির্বাচনে প্রতিটি কেন্দ্র নিরাপত্তায় আনসার বাহিনী প্রস্তুত

গজারিয়ায় সড়ক দুর্ঘটনার নারী পথচারী নিহত

Reporter Name

মোঃ দুলাল সরকার

 

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পারাপারের সময় মাইক্রোবাসের ধাক্কায় এক নারী পথচারী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।নিহত ঐ পথচারীর নাম রুবিনা (৩৫), স্বামী মো: ফয়েজ, গ্রাম: রাধা নগর, পো: বেহেলী, থানা: জামালগঞ্জ,জেলা: সুনামগঞ্জ।তিনি স্থানীয় একটি ফ্যাক্টরিতে বাবুর্চির কাজ করতেন।গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নস্থ ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অংশে আনোয়ার সিমেন্ট শিট এর সামনে রাস্তা পারাপারের সময় মাইক্রোবাসের (ঢা মেট্রো: চ ১৫-১৭৮২) ধাক্কায় গুরুতর আহত হন ঐ নারী।

সংবাদ পেয়ে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাড়ি ঘটনাস্থলে উপস্থিত হয়ে, স্থানীয় লোকজনের সহায়তায় আহত রুবিনা কে উদ্ধারপূর্বক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।এ বিষয়ে কর্তব্যরত চিকিৎসক ডা:সাদ করিম বলেন, সকাল ৭ টা ৩০ মিনিটে ঐ নারীকে মৃত অবস্থায় ই আমাদের এখানে নিয়ে আসা হয়,পরীক্ষা নিরিক্ষা শেষে তাকে মৃত ঘোষনা করেন।এ বিষয়ে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মো:হুমায়ুন কবির বলেন, আমরা খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করি, মাইক্রোবাসটি আটক করা হয়েছে, স্বজনের সাথে কথা বলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা