July 30, 2026, 11:49 am
শিরোনাম:
মুরাদনগরে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক সম্রাট গ্রেফতার মুরাদনগর, বাঙ্গরায় মাদক সম্রাট রিগ্যান ভূঁইয়া কথিত রক্ষিতাসহ গ্রেফতার প্রধানমন্ত্রী হওয়ার পর ঢাকার বাইরে তারেক রহমানের প্রথম সফর চূড়ান্ত জামালপুরে বিএনপির ২৫ নেতাকর্মী জামায়াতে ইসলামে যোগদান ‘ভোটার হলে ধানের শীষে ভোট দিতাম’, বিদ্যালয়ে শিশুদের শপথ পড়ালেন ছাত্রদল নেতা মুরাদনগরে মহানবী (সা.) এর স্ত্রী কে কটূক্তির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার, শাস্তির দাবিতে বিক্ষোভ নির্বাচনি প্রচারে খালেদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করা হচ্ছে: নাহিদ ইসলাম হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন ইসিতে বাতিল, টিকে গেলো শাপলা কলি চিকিৎসা নিতে পারছেন না ওবায়দুল কাদের, সংকটাপন্ন অবস্থায় পরিবারের নতুন সিদ্ধান্ত নির্বাচনে প্রতিটি কেন্দ্র নিরাপত্তায় আনসার বাহিনী প্রস্তুত

আনোয়ারায় ‘শাওলিন কুংফু এন্ড উশু’ একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Reporter Name

এম ইমরান বিন ইসলাম, চট্টগ্রাম জেলা প্রতিনিধি:

 

দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ‘শাওলিন কুংফু এন্ড উশু একাডেমির দুই যুগপূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে গত শনিবার (১৮ জানুয়ারি) সকাল থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত উপজেলা পার্কে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।সকালে সাংস্কৃতিক অনুষ্ঠান, বনভোজন, বিকেলে ডিসপ্লে প্রদর্শনী, আলোচনা সভা, কেক কাটা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।সাংবাদিক ও নাট্যজন সরোজ আহমেদের সভাপতিত্বে সুশান্ত কুমার শীলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক মহসিন পারভেজ।

এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষক কে এম সরোয়ার হোছাইন, আবুল মনসুর, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জোবাইরুল আলম মানিক, আজহার আহমেদ রেজা, আলমগীর চৌধুরী, নাছির উদ্দিন, মাহমুদুল হক, আনোয়ারা প্রেসক্লাবে’র সভাপতি এম মোজাম্মেল হক ও সাংবাদিক এম নুরুল ইসলাম।সভাপতির বক্তব্যে সরোজ আহমেদ বলেন, দিন দিন সমাজে নানা অবক্ষয় দেখা দিচ্ছে। কিশোরী ও নারীরা যৌন হয়রানির শিকার হচ্ছে। ছেলেরাও সন্ত্রাসীদের আক্রমণের শিকার হচ্ছে। এ ছাড়া কোনো মানুষ বিপদে পড়লে উপস্থিত লোকজন সাহস করে এগোতে চায় না। সে জন্য ৬ থেকে ৬০ বছর বয়সী সবার কারাতে শেখা উচিত। এ ছাড়া শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধনে এটা ভালো ভূমিকা রাখে।

তিনি বলেন, দীর্ঘ দুই যুগ ধরে শাওলিন কুংফু এন্ড উশু একাডেমি আনোয়ারায় কিশোর কিশোরীদের শরীর চর্চার সুযোগ অবারিত করেছে। ফলে আত্মবিশ্বাসী মানব সম্পদ গড়ে ওঠছে। শুধু তাই নয়, আজ বড় সুখের খবর এই একাডেমির প্রশিক্ষিত শিক্ষার্থীরা স্থানীয় ও জাতীয় পর্যায়ে প্রশিক্ষক হিসেবে অনন্য ভূমিকা রাখছে। সবার সহযোগিতায় এই একাডেমির কার্যক্রম আরও বেগবান হবে আশা করি।এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক এম ডি এইচ রাজু, সুমন শাহ্, জাহিদ হৃদয়, জসীম উদ্দীন, রুপন দত্ত, সমন্বয়ক শাহেদুল আলম, একাডেমির সিনিয়র শিক্ষার্থী মোয়াজ্জেম হোসেন মানিক, নুরুল আজিম, শাহ মুহাম্মদ মহিউদ্দিন ইকবাল হোসেন, এমদাদ সুমন, জিল্লুর রহমান, আব্দুল আজিজ, আবু সুফিয়ান রাসেল, রবিউল তালুকদার, রাদিয়া বিনতে ফোরকান, সুরাইয়া শারমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা