September 25, 2026, 1:49 pm
শিরোনাম:
মুরাদনগরে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক সম্রাট গ্রেফতার মুরাদনগর, বাঙ্গরায় মাদক সম্রাট রিগ্যান ভূঁইয়া কথিত রক্ষিতাসহ গ্রেফতার প্রধানমন্ত্রী হওয়ার পর ঢাকার বাইরে তারেক রহমানের প্রথম সফর চূড়ান্ত জামালপুরে বিএনপির ২৫ নেতাকর্মী জামায়াতে ইসলামে যোগদান ‘ভোটার হলে ধানের শীষে ভোট দিতাম’, বিদ্যালয়ে শিশুদের শপথ পড়ালেন ছাত্রদল নেতা মুরাদনগরে মহানবী (সা.) এর স্ত্রী কে কটূক্তির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার, শাস্তির দাবিতে বিক্ষোভ নির্বাচনি প্রচারে খালেদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করা হচ্ছে: নাহিদ ইসলাম হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন ইসিতে বাতিল, টিকে গেলো শাপলা কলি চিকিৎসা নিতে পারছেন না ওবায়দুল কাদের, সংকটাপন্ন অবস্থায় পরিবারের নতুন সিদ্ধান্ত নির্বাচনে প্রতিটি কেন্দ্র নিরাপত্তায় আনসার বাহিনী প্রস্তুত

মুন্সীগঞ্জে সচিবের বাড়িতে ডাকাতির ৭ আসামি গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ 

Reporter Name

মোঃ দুলাল সরকার, স্টাফ রিপোর্টার

 

মুন্সীগঞ্জের শ্রীনগরে অতিরিক্ত সচিবের বাড়িতে ডাকাতির ঘটনায় ডাকাত চক্রের ৭ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখার এসআই আবুল কালাম আজাদ চৌকস বাহিনী এছাড়া ওই ঘটনায় লুন্ঠিত ৫ ভরি স্বর্ণালঙ্কার, নগদ অর্থসহ ডাকাতিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে মুন্সীগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সভা কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মুহাম্মদ সামসুল আলম সরকার।তিনি জানান, ওই ডাকাতির ঘটনায় আসামিদের গ্রেফতারে থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের একাধিক টিম মাঠে কাজ শুরু করে। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় ডাকাতদের অবস্থান শনাক্ত করে দেশের বিভিন্ন জেলায় অভিযান পরিচালনার মাধ্যমে গত কয়েকদিনে ওই ৭ ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়।

পরে গ্রেফতার আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে লুন্ঠিত মালামাল ও ডাকাতির ঘটনায় ব্যবহৃত অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।প্রসঙ্গত, গত ৪ জানুয়ারি দিবাগত রাতে শ্রীনগর উপজেলার শিবরামপুর এলাকায় পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিম খানের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় গত ৬ জানুয়ারি সেলিম খানের বোন রওশন আরা বাদী হয়ে মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা