July 30, 2026, 8:22 pm
শিরোনাম:
মুরাদনগরে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক সম্রাট গ্রেফতার মুরাদনগর, বাঙ্গরায় মাদক সম্রাট রিগ্যান ভূঁইয়া কথিত রক্ষিতাসহ গ্রেফতার প্রধানমন্ত্রী হওয়ার পর ঢাকার বাইরে তারেক রহমানের প্রথম সফর চূড়ান্ত জামালপুরে বিএনপির ২৫ নেতাকর্মী জামায়াতে ইসলামে যোগদান ‘ভোটার হলে ধানের শীষে ভোট দিতাম’, বিদ্যালয়ে শিশুদের শপথ পড়ালেন ছাত্রদল নেতা মুরাদনগরে মহানবী (সা.) এর স্ত্রী কে কটূক্তির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার, শাস্তির দাবিতে বিক্ষোভ নির্বাচনি প্রচারে খালেদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করা হচ্ছে: নাহিদ ইসলাম হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন ইসিতে বাতিল, টিকে গেলো শাপলা কলি চিকিৎসা নিতে পারছেন না ওবায়দুল কাদের, সংকটাপন্ন অবস্থায় পরিবারের নতুন সিদ্ধান্ত নির্বাচনে প্রতিটি কেন্দ্র নিরাপত্তায় আনসার বাহিনী প্রস্তুত

জয়পুরহাট পাঁচবিবিতে গরু চুরি, বেড়েছে চোরের প্রভাব, আতঙ্কে এলাকাবাসী

Reporter Name

মোঃ আল-আমিন, জয়পুরহাট জেলা প্রতিনিধি:-

 

জয়পুরহাট পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের হরেন্দা গ্ৰামের মোঃ আবু মুসা পিতা মোঃ নুর ইসলাম এর বাড়ির মেনে দরজা তালা কেটে গত রাতে (১৮-০১-২০২৫ )ভোর ৩:৩০ মিনিটে ২টি গরু চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়ার পর থেকে এলাকা বাসির মাঝে চোর আতঙ্ক বিরাজ করছে।

ক্ষতিগ্রস্ত মুসা জানান, হরেন্দা গ্ৰামের আশপাশের এলাকার বেশির ভাগ মানুষের পেশা কৃষিকাজ। কৃষি কাজের পাশাপাশি তারা বিভিন্ন জাতের গবাদি পশু পালন করে থাকেন। ওই সব এলাকায় প্রায় শতাধিক গরুর খামার রয়েছে। আর গরু রয়েছে কয়েক শতাধিক। শুক্রবার ভোর সাড়ে ৩টার দিকে , আমার ২টি গরু ও ৪৫০০ টাকা চুরি করে নিয়ে যায় চোরের দল।আবু মুসা আরো বলেন একই রাতে এলাকা থেকে আরও ৪ টি গরু চুরির ঘটনা ঘটেছে।এ বিষয়ে পাঁচবিবি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউসার আলী বলেন, এবিষয়ে আমরা একটি অভিযোগ হাতে পেয়েছি। তদন্তের মাধ্যমে, চুরি হওয়া গরু উদ্ধার ও চোর দলের সদস্যদের আটকের চেষ্টা চলবে এছাড়া ওইসব এলাকায় পুলিশের পাহাড়া বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা