July 30, 2026, 8:28 pm
শিরোনাম:
মুরাদনগরে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক সম্রাট গ্রেফতার মুরাদনগর, বাঙ্গরায় মাদক সম্রাট রিগ্যান ভূঁইয়া কথিত রক্ষিতাসহ গ্রেফতার প্রধানমন্ত্রী হওয়ার পর ঢাকার বাইরে তারেক রহমানের প্রথম সফর চূড়ান্ত জামালপুরে বিএনপির ২৫ নেতাকর্মী জামায়াতে ইসলামে যোগদান ‘ভোটার হলে ধানের শীষে ভোট দিতাম’, বিদ্যালয়ে শিশুদের শপথ পড়ালেন ছাত্রদল নেতা মুরাদনগরে মহানবী (সা.) এর স্ত্রী কে কটূক্তির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার, শাস্তির দাবিতে বিক্ষোভ নির্বাচনি প্রচারে খালেদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করা হচ্ছে: নাহিদ ইসলাম হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন ইসিতে বাতিল, টিকে গেলো শাপলা কলি চিকিৎসা নিতে পারছেন না ওবায়দুল কাদের, সংকটাপন্ন অবস্থায় পরিবারের নতুন সিদ্ধান্ত নির্বাচনে প্রতিটি কেন্দ্র নিরাপত্তায় আনসার বাহিনী প্রস্তুত

গজারিয়ায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

Reporter Name

মোঃ দুলাল সরকার, স্টাফ রিপোর্টার:-

 

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা ভবেরচর ইউনিয়নের নতুন বলাকী গ্রামে আম বাগান থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। দাম্পত্য কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে তারা।নিহত যুবকের নাম বিপ্লব (৩২)। সে রাজধানীর নতুনবাজার এলাকার আক্তার হোসেনের ছেলে বলে জানা গেছে।

খবর নিয়ে জানা যায়, গত প্রায় ১০ বছর আগে রাজধানীর নতুন বাজার এলাকার বাসিন্দা আক্তার হোসেনের ছেলে বিপ্লবের সাথে গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের নতুন বলাকী গ্রামের রুহুল আমিনের মেয়ে রাবেয়া আক্তারের পারিবারিকভাবে বিয়ে হয়। দশ বছরের সংসার জীবনে তাদের দুটি কন্যা সন্তান রয়েছে। বিপ্লব ঢাকায় একটি লন্ড্রি দোকানে চাকরি করত। বিয়ের পর প্রথম দুই বছর রাবেয়া স্বামীর সাথে ঢাকাতে থাকলেও বিপ্লবের চাকরি চলে যাওয়ায় আর্থিক অভাব অনটনের কারণে গত আট বছর ধরে সে তার বাবার বাড়ি নতুন বলাকী গ্রামে বসবাস করছিল। বিপ্লব নেশাসক্ত ছিল সে কাজ করতে চাইতো না। বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়াঝাটি হতো।

সর্বশেষ বুধবার (১৫ জানুয়ারি) রাতে শশুর বাড়িতে আসলে বিপ্লবকে অপমান অপদস্ত করে শ্বশুর বাড়ির লোকজন। এই ঘটনার কিছুক্ষণ পর রাত বারোটার দিকে শ্বশুরবাড়ির অদূরে একটি আম বাগানে তার ঝুলন্ত লাশ দেখতে পায় লোকজন। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

নিহতের স্ত্রী রায়েরা আক্তার বলেন, ‘দীর্ঘ আট বছর ধরে সে ঢাকাতে থাকে আমি সন্তানদের নিয়ে বাবার বাড়িতে থাকি। সে কাজ করতে চাইতো না, সংসারের কোন দায়িত্ব কর্তব্য সে পালন করতে চাইতো না। কিছুদিন আগে আমরা তাকে গজারিয়ার একটি কারখানায় কাজ ঠিক করে দেই, সে সেখানেও সে অনিয়মিত ছিল। গত ১৫-১৬ আগে কাউকে না জানিয়ে সে চাকরি ছেড়ে ঢাকা চলে যায়। গতকাল রাতে যে সে গজারিয়াতে ছিল তা আমরা জানতাম না। রাত সাড়ে বারোটার দিকে খবর পেলাম আম বাগানে তার লাশ ঝুলছে’।

বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার আলম আজাদ বলেন, ‘বিষয়টি প্রাথমিকভাবে আমাদের আত্মহত্যা বলে মনে হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর বিস্তারিত বলা যাবে। স্থানীয়ভাবে আমরা জানতে পেরেছি নিহত যুবক নেশাসক্ত ছিল’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা