July 30, 2026, 8:21 pm
শিরোনাম:
মুরাদনগরে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক সম্রাট গ্রেফতার মুরাদনগর, বাঙ্গরায় মাদক সম্রাট রিগ্যান ভূঁইয়া কথিত রক্ষিতাসহ গ্রেফতার প্রধানমন্ত্রী হওয়ার পর ঢাকার বাইরে তারেক রহমানের প্রথম সফর চূড়ান্ত জামালপুরে বিএনপির ২৫ নেতাকর্মী জামায়াতে ইসলামে যোগদান ‘ভোটার হলে ধানের শীষে ভোট দিতাম’, বিদ্যালয়ে শিশুদের শপথ পড়ালেন ছাত্রদল নেতা মুরাদনগরে মহানবী (সা.) এর স্ত্রী কে কটূক্তির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার, শাস্তির দাবিতে বিক্ষোভ নির্বাচনি প্রচারে খালেদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করা হচ্ছে: নাহিদ ইসলাম হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন ইসিতে বাতিল, টিকে গেলো শাপলা কলি চিকিৎসা নিতে পারছেন না ওবায়দুল কাদের, সংকটাপন্ন অবস্থায় পরিবারের নতুন সিদ্ধান্ত নির্বাচনে প্রতিটি কেন্দ্র নিরাপত্তায় আনসার বাহিনী প্রস্তুত

গজারিয়ায় ২৮কেজি গাঁজাসহ আটক-১, পিকআপ ভ্যান জব্দ

Reporter Name

মোঃ দুলাল সরকার ,গজারিয়া প্রতিনিধিঃ

 

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা ২৮কেজি গাঁজা সহ রাজু ইসলাম (৩২) নামে এক যুবককে আটক করছে র‍্যাব-১১। এসময় গাঁজা বহনকারী পিকআপ ভ্যানটি জব্দ করা হয়।আটককৃত রাজু ইসলাম কুলিল্লা জেলার সদর উপজেলার দৌলতপুর গ্রামের সেলিম রেজার ছেলে বলে জানা গেছে।

আটককৃত আসামি কে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ার আলম আজম।এর আগে গেল মঙ্গলবার দিনগত রাত ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আনারপুরা এলাকায় জেএম আই ফিলিং স্টেশন এর সামনে থেকে তাকে আটক করা হয়।

জানা যায়, র‌্যাব-১১ নারায়ণগঞ্জ পুলিশ পরিদর্শক বিপ্লব ভৌমিক সঙ্গীও ফোর্স সহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়মিত টহল ডিউটি কালীন আনারপুরা এলাকায় একটি টয়োটা কেবিন পিকআপ (ঢাকা মেট্রো থ ১১-৯৮৭৬) থামিয়ে
তল্লালি চালায় র‌্যাব-১১। এ সময় ওই পিকাপ থেকে ২৮ কেজি গাঁজা উদ্ধার সহ একজনকে আটক এবং
গাঁজা পাচারের কাজে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ার আলম আজম বলেন, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে গজারিয়া থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে র‍্যাব। আজ দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা