June 6, 2026, 3:08 am
শিরোনাম:
মুরাদনগরে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক সম্রাট গ্রেফতার মুরাদনগর, বাঙ্গরায় মাদক সম্রাট রিগ্যান ভূঁইয়া কথিত রক্ষিতাসহ গ্রেফতার প্রধানমন্ত্রী হওয়ার পর ঢাকার বাইরে তারেক রহমানের প্রথম সফর চূড়ান্ত জামালপুরে বিএনপির ২৫ নেতাকর্মী জামায়াতে ইসলামে যোগদান ‘ভোটার হলে ধানের শীষে ভোট দিতাম’, বিদ্যালয়ে শিশুদের শপথ পড়ালেন ছাত্রদল নেতা মুরাদনগরে মহানবী (সা.) এর স্ত্রী কে কটূক্তির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার, শাস্তির দাবিতে বিক্ষোভ নির্বাচনি প্রচারে খালেদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করা হচ্ছে: নাহিদ ইসলাম হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন ইসিতে বাতিল, টিকে গেলো শাপলা কলি চিকিৎসা নিতে পারছেন না ওবায়দুল কাদের, সংকটাপন্ন অবস্থায় পরিবারের নতুন সিদ্ধান্ত নির্বাচনে প্রতিটি কেন্দ্র নিরাপত্তায় আনসার বাহিনী প্রস্তুত

দি হাঙ্গার প্রজেক্টের “তরুণ নেতৃত্ব বিকাশ” বিষয়ক তিন দিনের প্রশিক্ষণ সম্পন্ন

Reporter Name

আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি

দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের আয়োজনে ঝালকাঠির রাজাপুরের ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি) এর তিনদিনব্যাপী তরুণ নেতৃত্ব বিকাশ বিষয়ক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণটি শুরু হয় ১১ জানুয়ারি ২০২৫ তারিখ এবং শেষ হয় ১৩ জানুয়ারি ২০২৫ তারিখে। রয়েল ক্যাফে হল রুমে আয়োজিত এই প্রশিক্ষণটি তরুণ প্রজন্মের দক্ষতা ও নেতৃত্ব বিকাশের লক্ষ্যকে কেন্দ্র করে পরিচালিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিএফজির উপজেলা কোর্ডিনেটর ও স্থানীয় স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সাইডোর নির্বাহী পরিচালক সৈয়দ হোসাইন আহমেদ কামাল। প্রশিক্ষণটি পরিচালনা করেন এমআইপিএস প্রকল্পের ট্রেনিং এন্ড ক্যাপাসিটি এক্সপার্ট উত্তম কুমার সরকার ও খুলনা ক্লাস্টারের এরিয়া কো-অর্ডিনেটর এস.এম. রাজু জবেদ। প্রশিক্ষণের দ্বিতীয়দিনে ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর নাজমুন নাহার নুর লুবনা উপস্থিত ছিলেন। সার্বিক ব্যাবস্থাপনার দায়িত্বে ছিলেন এমআইপিএস প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর মো: রেজবিউল কবির।

এই প্রশিক্ষণে ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ, ইসলামী ছাত্র আন্দোলন, ছাত্র সমাজ এবং অন্যান্য যুব সংগঠনের মোট ২০ জন সক্রিয় যুব সদস্য অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কার্যক্রমে গণতন্ত্র, নাগরিক অধিকার, আত্মপরিচয়, কার্যকর যোগাযোগ, নেতৃত্ব বিকাশ এবং দলগঠনের কৌশলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

প্রশিক্ষণের অংশ হিসেবে অংশগ্রহণকারীরা একটি সোশ্যাল অ্যাকশন প্রজেক্ট গঠন করেন, যা তাদের অর্জিত জ্ঞান ও দক্ষতাকে বাস্তব ক্ষেত্রে প্রয়োগের জন্য একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রদান করবে। সমাপ্তি অনুষ্ঠানে প্রশিক্ষণের অংশগ্রহণকারীরা অভিজ্ঞতা শেয়ার করে জানান যে, এই প্রশিক্ষণ তাদের নেতৃত্ব গুণাবলি বিকাশে নতুন দিক উন্মোচন করেছে। উপস্থিত সকলেই এই প্রশিক্ষণ কর্মসূচি তরুণ নেতৃত্ব বিকাশে একটি উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা