July 30, 2026, 12:12 pm
শিরোনাম:
মুরাদনগরে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক সম্রাট গ্রেফতার মুরাদনগর, বাঙ্গরায় মাদক সম্রাট রিগ্যান ভূঁইয়া কথিত রক্ষিতাসহ গ্রেফতার প্রধানমন্ত্রী হওয়ার পর ঢাকার বাইরে তারেক রহমানের প্রথম সফর চূড়ান্ত জামালপুরে বিএনপির ২৫ নেতাকর্মী জামায়াতে ইসলামে যোগদান ‘ভোটার হলে ধানের শীষে ভোট দিতাম’, বিদ্যালয়ে শিশুদের শপথ পড়ালেন ছাত্রদল নেতা মুরাদনগরে মহানবী (সা.) এর স্ত্রী কে কটূক্তির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার, শাস্তির দাবিতে বিক্ষোভ নির্বাচনি প্রচারে খালেদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করা হচ্ছে: নাহিদ ইসলাম হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন ইসিতে বাতিল, টিকে গেলো শাপলা কলি চিকিৎসা নিতে পারছেন না ওবায়দুল কাদের, সংকটাপন্ন অবস্থায় পরিবারের নতুন সিদ্ধান্ত নির্বাচনে প্রতিটি কেন্দ্র নিরাপত্তায় আনসার বাহিনী প্রস্তুত

৮০ শতাংশের বেশি ভোট পড়েছে, জানালেন রিটার্নিং কর্মকর্তারা

Reporter Name

বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই জুলাই আন্দোলনের পরে দেশে প্রথম গণতান্ত্রিক প্রক্রিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে এখন পর্যন্ত ৮০ শতাংশের বেশি ভোট পড়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তারা।

নির্বাচন কমিশন আশা প্রকাশ করেছে রাত ১২টার মধ্যেই ফলাফল হয়ে যাবে। কোনো কেন্দ্রে অভিযোগ পেলে প্রয়োজনে তারা সিসিটিভি ফুটেজ দেখবেন। কেউ ভুয়া অভিযোগ দিয়ে পার পাবে না বলেও জানিয়েছেন তারা।

এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান সাংবাদিকদের কাছে ডাকসু নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। বেলা ৩টার দিকে সিনেট ভবনের কেন্দ্রগুলো পরিদর্শনের পর তিনি বলেন, এবারের নির্বাচনে কোনো ধরনের স্বচ্ছতার ঘাটতি ছিল না।

ডাকসু নির্বাচনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৪০ হাজার শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করে। এবার গণনা শেষে ফলাফল ঘোষণার অপেক্ষায় সবাই।

উপাচার্য জানান, বিকেল ৩টার দিকেই বিভিন্ন কেন্দ্রে ৭০ শতাংশের বেশি ভোট পড়েছে। তিনি আরও নিশ্চিত করেন, নির্ধারিত সময় বিকেল ৪টার পরেও যেসব শিক্ষার্থী লাইনে থাকবেন, তাদের ভোট নেওয়া হবে।

উপাচার্য বলেন, ‘কার্জন হলে ভুলক্রমে একটি ছোট সমস্যা হয়েছে। তার জন্য আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি। তবুও এই ঘটনার জন্য আমরা পুনরায় তদন্ত করে কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেব।’

একজন ভোটারকে দুটি ব্যালট দেওয়ার ঘটনাটির কথা উল্লেখ করেন উপাচার্য বলেন, যার কারণে পোলিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে।

টিএসসির কেন্দ্রে একজন ভোটারকে ‘ক্রস চিহ্ন’ দেওয়া একটি ব্যালট দেওয়ার অভিযোগের বিষয়েও উপাচার্য দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলেন। তিনি বলেন, ‘এখানেও আমরা সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি।’

ডাকসু নির্বাচনকে এখন দেশের একটি গুরুত্বপূর্ণ দাবি হিসেবে উল্লেখ করে উপাচার্য বলেন, ‘আমরা আশা করছি, যিনি জিতবেন ও যিনি বিজেতা হবেন, সবাই ফলাফল মেনে নেবেন। তারা স্বীকার করবেন যে, কোথাও কোনো স্বচ্ছতার ঘাটতি নেই।’

এর আগে বেলা আড়াইটার দিকে সিনেট ভবনের কেন্দ্র পরিদর্শনে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা শিক্ষার্থীদের ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ‘শিক্ষার্থীরা আনন্দঘন পরিবেশে ভোট দিতে পারছে। এখনো সময় আছে। ভোটারও আসছে। আশা করছি উল্লেখযোগ্য ভোট পড়বে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা