September 24, 2026, 10:25 am
শিরোনাম:
মুরাদনগরে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক সম্রাট গ্রেফতার মুরাদনগর, বাঙ্গরায় মাদক সম্রাট রিগ্যান ভূঁইয়া কথিত রক্ষিতাসহ গ্রেফতার প্রধানমন্ত্রী হওয়ার পর ঢাকার বাইরে তারেক রহমানের প্রথম সফর চূড়ান্ত জামালপুরে বিএনপির ২৫ নেতাকর্মী জামায়াতে ইসলামে যোগদান ‘ভোটার হলে ধানের শীষে ভোট দিতাম’, বিদ্যালয়ে শিশুদের শপথ পড়ালেন ছাত্রদল নেতা মুরাদনগরে মহানবী (সা.) এর স্ত্রী কে কটূক্তির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার, শাস্তির দাবিতে বিক্ষোভ নির্বাচনি প্রচারে খালেদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করা হচ্ছে: নাহিদ ইসলাম হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন ইসিতে বাতিল, টিকে গেলো শাপলা কলি চিকিৎসা নিতে পারছেন না ওবায়দুল কাদের, সংকটাপন্ন অবস্থায় পরিবারের নতুন সিদ্ধান্ত নির্বাচনে প্রতিটি কেন্দ্র নিরাপত্তায় আনসার বাহিনী প্রস্তুত

মুরাদনগরে সাংবাদিকের বিরুদ্ধে বিএনপি নেতার হাজার কোটি টাকার মানহানির মামলা

কুমিল্লা জেলা প্রতিনিধি

সংবাদ প্রকাশের জেরে দৈনিক মানবকন্ঠের মুরাদনগর প্রতিনিধি মাহবুব আলম আরিফ এর বিরুদ্ধে একহাজার কোটি টাকার মানহানির মামলা করেছেন বিএনপির নেতা কামাল উদ্দিন ভুইয়া। কামাল উদ্দিন ভুইয়া মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক।

গত বুধবার (২ জুলাই) কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১১নং আমলী আদালতে তিনি মামলাটি করেন। আদালত–সংশ্লিষ্ট সূত্র জানায়, আদালতের বিচারক মমিনুল হক মামলাটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারি করেছেন। আগামী ১৮ আগস্ট তাঁকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। মামলার আরজিতে বলা হয়, চলতি বছরের ২৭ জুন রাতে মুরাদনগরের ১১নং রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নস্থ বাহেরচর গ্রামে জৈনক ধর্ষণের ঘটনায় জড়িত ধর্ষক ফজর আলীকে বিএনপি নেতা বলে মুরাদনগর লাইভ টিভি’তে প্রচার করেছে। কামাল উদ্দিন ভূঁইয়ার দাবি, প্রকাশিত সেই সংবাদটি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। ধর্ষক ফজর আলী ও তাহার পরিবার বিএনপির রাজনীতির সাথে কোন দিনই জড়িত ছিলেন না।

মামলার নিন্দা ও প্রতিবাদঃ

মাহবুব আলম আরিফ এর বিরুদ্ধে মামলার ঘটনায় কুমিল্লার সাংবাদিকদের বিভিন্ন সংগঠন নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। একই সঙ্গে মামলাটি অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানানো হয়।

 

এছাড়াও, কুমিল্লা প্রেসক্লাব এর সভাপতি এনামুল হক ফারুক, সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, কুমিল্লা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হুমায়ুন কবির রনি, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসাইন আকাইদ, কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি রাসেল সোহেল, সাধারণ সম্পাদক মাহফুজ আনোয়ার সৌরভ, কুমিল্লা ইয়ুথ জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের সভাপতি তামজিদ হোসেন লিপু, সাধারণ সম্পাদক শাহ ইমরান, কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সেলিম রেজা মুন্সি, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম চৌধুরী, মুরাদনগর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি বেলাল উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক ফাহাদ রহমান, বাংলাদেশ সাংবাদিক সমিতির মুরাদনগর শাখার সভাপতি এন এ মুরাদ, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমেদ পৃথক বিবৃতিতে মামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা