September 24, 2026, 11:20 am
শিরোনাম:
মুরাদনগরে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক সম্রাট গ্রেফতার মুরাদনগর, বাঙ্গরায় মাদক সম্রাট রিগ্যান ভূঁইয়া কথিত রক্ষিতাসহ গ্রেফতার প্রধানমন্ত্রী হওয়ার পর ঢাকার বাইরে তারেক রহমানের প্রথম সফর চূড়ান্ত জামালপুরে বিএনপির ২৫ নেতাকর্মী জামায়াতে ইসলামে যোগদান ‘ভোটার হলে ধানের শীষে ভোট দিতাম’, বিদ্যালয়ে শিশুদের শপথ পড়ালেন ছাত্রদল নেতা মুরাদনগরে মহানবী (সা.) এর স্ত্রী কে কটূক্তির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার, শাস্তির দাবিতে বিক্ষোভ নির্বাচনি প্রচারে খালেদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করা হচ্ছে: নাহিদ ইসলাম হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন ইসিতে বাতিল, টিকে গেলো শাপলা কলি চিকিৎসা নিতে পারছেন না ওবায়দুল কাদের, সংকটাপন্ন অবস্থায় পরিবারের নতুন সিদ্ধান্ত নির্বাচনে প্রতিটি কেন্দ্র নিরাপত্তায় আনসার বাহিনী প্রস্তুত

ভালুকায় মাদক ব্যবসায়ী গ্রেফতার

আফরোজা আক্তার জবা, ভালুকা প্রতিনিধি

আফরোজা আক্তার জবা, ভালুকা প্রতিনিধি

 

ময়মনসিংহের ভালুকায় অভিযান চালিয়ে ৪৩ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় উপজেলার জামিরদিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

থানা সূত্রে জানা যায়, ভালুকা মডেল থানার একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে চারজনকে হাতেনাতে আটক করেন। তারা হলেন, ওই এলাকার মোঃ আবুল হোসেনের ছেলে মোঃ সজিব মিয়া (২৬), মোঃ নাবিল হোসেন নবীর ছেলে মোঃ আলী হোসেন ওরফে নাজমুল (২৫), গাজীপুর জেলার শ্রীপুরের উদয়খালী এলাকার মোঃ মফিজ উদ্দিনের ছেলে মোঃ রফিকুল ইসলাম (২৭) এবং ডুমবারিরচালা এলাকার মোঃ রফিকুল ইসলামের ছেলে মোঃ নাঈম খান (২৫)।

পুলিশ জানায়, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৪৩ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ হাজার ৯০০ টাকা।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ভালুকা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা (নং-২৯, তারিখ-১৬/০৮/২০২৫) দায়ের করা হয়েছে। শনিবার (১৬ আগস্ট) দুপুরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

ভালুকা মডেল থানার ওসি হুমায়ুন কবির জানান, জামিরদিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করে চার মাদক ব্যবসায়ীকে আটক করে জেল-হাজতে পাঠানো হয়েছে। আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা